শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ০১:৩২ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্ষসেরা ক্রীড়াবিদ শুটার বাকী, পপুলার চয়েজ তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) উদ্যোগে আয়োজিত বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার লাভ করেছেন শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী। এছাড়া উন্মুক্ত ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড লাভ করেছেন ক্রিকেটার তামিম ইকবাল।

শনিবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০১৮ সালের সেরাদের পুরস্কার তুলে দেয়া হয়। রাজধানীর একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

২০১৮ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন: বর্ষসেরা ক্রিকেটার মুশফিকুর রহিম, বর্ষসেরা ফুটবলার তপু বর্মন, বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় শাপলা আক্তার, বর্ষসেরা শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী, উদীয়মান ক্রীড়াবিদ সিরাত জাহান স্বপ্না (ফুটবলার), মেহেদী হাসান আলভী (টেনিস খেলোয়াড়), বর্ষসেরা কোচ গোলাম রব্বানী ছোটন (ফুটবল), তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব ফজলুল ইসলাম (হকি কোচ) ও মনসুর আলী (সংগঠক), বিশেষ সম্মাননা নাজমুন নাহার বিউটি (সাবেক অ্যাথলেট), বর্ষসেরা সংগঠক নাজমুল হাসান পাপন (এসিসি ও বিসিবি সভাপতি) এবং বর্ষসেরা পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ।

  • সর্বশেষ