শিরোনাম
◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০১৯, ০৭:৫১ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০১৯, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : “সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা”-এই প্রতিপাদ্যাকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জনের আয়োজনে সিভিল সার্জনের কার্যালয়ে একটি র‌্যালি বের হয়ে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ রাকিব খান, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম সহ হাসপাতালের বিভিন্ন ডাক্তার, সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও কর্মকর্তা, জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্সের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ রাকিব খান, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু প্রমুখ।

  • সর্বশেষ