শিরোনাম
◈ ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী: বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত ◈ বিদেশিদের দুঃসংবাদ দিল জাপান ◈ ' জলবায়ু পরিবর্তনের প্রভাবে জিডিপির ১-২% হারাচ্ছে বাংলাদেশ' ◈ আগামী সপ্তাহে নতুন টার্মিনাল চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট ◈ মাদ্রাসাছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ◈ রংপুরে অ্যানথ্রাক্স শনাক্ত ৩ জনের শরীরে, অসুস্থ গরুর মাংস খেয়ে আক্রান্ত ১১ ◈ ইরান ইস্যুতে শি জিনপিংকে ট্রাম্পের কঠোর বার্তা ◈ শ্রমশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে তারেক রহমানের আলোচনা ◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও)

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০১৯, ০২:১১ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০১৯, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরানের বাড়ির কাছে মিলল বিমানবিধ্বংসী গোলা

অনলাইন ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বানিগালার বাড়ির কাছে বিমানবিধ্বংসী গোলা উদ্ধার করেছে দেশটির পুলিশ। পাকিস্তানী সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের বানিগালায় অবস্থিত বাসার কাছের জমি থেকে এক ডজনের বেশি বিমানবিধ্বংসী গোলা উদ্ধার করেছে পুলিশ। ইমরান খানের বানিগালা বাসভবন থেকে আধা কিলোমিটার দূরে ওই ভূমিতে কে বা কারা, কী উদ্দেশ্যে এগুলো জমা করেছিল, তা এখনও জানা যায়নি।

পুলিশ বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা ওই অস্ত্রগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সঙ্গে সঙ্গে একটি টহল দল পাঠানো হয় ঘটনাস্থলে। পুলিশ ওই এলাকা ঘেরাও করে রেখেছে।

মোতায়েনকৃত দলের মধ্যে রয়েছে কাউন্টার টেররিজম ফোর্স, ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি ও বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড। তারা অভিযান চালিয়ে বিমানবিধ্বংসী বন্ধুকের ১৮টি বুলেটও উদ্ধার করেছে। এসব বুলেট ৩০ মিলিমিটার দীর্ঘ। পুলিশের ধারণা, এগুলো অনেক পুরোনো।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘ঘটনাটি যেহেতু প্রধানমন্ত্রীর বেসরকারি বাসভবনের কাছের, তাই তল্লাশি ও চিরুনি অভিযান চলছে। এর আগে ওই এলাকা নিরাপদ ঘোষণা করা হয়েছিল। তাই ঘটনা দেখে মনে হচ্ছে, কেউ গত কয়েক দিনে এসব গোলাবারুদ সেখানে মজুত করেছিল।’

  • সর্বশেষ