শিরোনাম
◈ খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির ◈ কারখানায় ঢুকেও কাজ করছেন না শ্রমিকরা, বন্ধ ৪০ পোশাক কারখানা ◈ ‘ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, সুযোগ পেলেই ভারতে ঢুকবে’: শুভেন্দু অধিকারী ◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ ◈ জরুরি প্রয়োজনে কোন সেবায় কত নম্বরে ফোন করবেন, জেনে নিন ১৩টি গুরুত্বপূর্ণ হটলাইন ◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন ◈ সরকারি ফ্ল্যাটে ভাড়াটে-সাবলেট বাসিন্দা উচ্ছেদে অভিযান, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ◈ দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অবরুদ্ধ এমপি হীরার গাড়িবহর ◈ ভারত‌কে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপে গ্রুপসেরা পাকিস্তান

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০১৯, ০২:১১ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০১৯, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যারিবীয় ক্রিকেট দলের কোচ থেকে বাদ পড়তে পারেন পাইবাস

স্পোর্টস ডেস্ক : উইন্ডিজ ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে বাদ পড়তে পারেন রিচার্ড পাইবাস। স্থানীয় কোচদের অভিজ্ঞতাকে সুষ্ঠুভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে পাইবাসকে দায়িত্ব থেকে ইস্তফা দেয়া হতে পারে, ইঙ্গিত দিয়েছেন উইন্ডিজ ক্রিকেট বোর্ডের (সিডব্লিউআই) সভাপতি রিকি স্কেরিট।

আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বোর্ড সভাতেই পাইবাসের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে, জানিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তা। উইন্ডিজ ক্রিকেটকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন কোচ আনার সিদ্ধান্ত নেয়া হচ্ছে জানিয়ে স্কেরিট বলেন, 'আমাদের ক্রিকেটকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। মঙ্গলবার বোর্ড সভা শেষে এই বিষয়ে ঘোষণা দেয়া হবে। আমরা আমাদের দলকে আরও শক্তিশালী করতে স্থানীয়দের (কোচ) অভিজ্ঞতার ওপর জোর দিতে চাই এবং আমরা বিশ্বাস করি যে ক্যরিবিয়ান ছাড়া অন্য কাউকে আমরা তখনই আনতে পারবো যখন আমাদের এখান থেকে তেমন কাউকে পাওয়া যাবে না।'

ক্যারিবিয়ান কোচ নিয়োগ দিলে দলের সাফল্য আরও নিশ্চিত করা সম্ভব হবে, বিশ্বাস স্কেরিটের। তবে হুট করে এই সিদ্ধান্তে আসা যে কঠিন হবে সেটিও মানছেন তিনি। বিদেশি কোচদের প্রতি যথাযথ সম্মান রেখে তিনি বলেছেন,

'এটি বেশ ঝামেলার একটি ইস্যু। আমাদের নিশ্চিত করতে হবে যে দল ভালো করছে এবং সম্ভাব্য সকল কিছু দিয়ে চেষ্টা করতে হবে। তবে একই সাথে আমাদের নিশ্চিত করতে হবে যেন তারা ক্যারিবিয়ান কারো কাছ থেকে সহায়তা পায়।

'আমরা এই ব্যাপারে একটি পরিষ্কার পন্থা অনুসরণ করছি। আমরা কোনো বিদেশি কোচকে অসম্মান করছি না। আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে স্থানীয়দের অভিজ্ঞতা এবং আমাদের পরিকল্পনাতেও এটি আছে। আমরা এই ব্যাপারে বেশ সিরিয়াস।'

উল্লেখ্য গত জানুয়ারিতে উইন্ডিজদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব লাভ করেন রিচার্ড পাইবাস। স্টুয়ার্ট ল দায়িত্ব ছাড়ার পর পরই তাঁর ওপর ভরসা রেখেছিলো উইন্ডিজ ক্রিকেট বোর্ড। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে উইন্ডিজ হাই পারফর্মেন্স দলের পরিচালক ছিলেন পাইবাস। ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ