শিরোনাম
◈ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাসিনাকন্যা পুতুলের পদত্যাগ: রয়টার্সের প্রতিবেদন ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০১৯, ০৭:৩০ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০১৯, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতি দুর্বল হয়ে পড়ায় ঐতিহ্যবাহী মিডিয়াও দুর্বল হয়ে পড়ছে, বললেন আফসান চৌধুরী

মঈন মোশাররফ : রাজপথে সভা-সমাবেশ হ্রাস পাওয়ায় রাজনৈতিক নেতা কর্মিদের মিডিয়া কাভারেজ পাওয়ার সুযোগ অনেক কমে গেছে। রাজপথে প্রতিবাদ জানানো সহজ না হওয়ায় নেতা-কর্মীরা সামাজিক মিডিয়ায় ভর করেছেন । সামাজিক মাধ্যমে বা ফেসবুকে নিরাপদ দূরত্বে থেকে শারীরিক হুমকি ও ভীতির শিকার হওয়া ছাড়াই অনেক বেশি মতামত প্রকাশ করতে পারছেন।

শনিবার সাউথ এশিয়ান মনিটরকে তিনি আরো বলেন, বেশির ভাগ পেশাদার মিডিয়া প্রতিষ্ঠান অন্যের ইচ্ছা পূরণ করে। কারণ লক্ষ্য হলো ওই ব্যবস্থার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া। প্রচলিত রাজনীতি যেমন দুর্বল হয়ে পড়ছে, সে অবস্থার মুখে পড়েছে মিডিয়াও। পেশাদার মিডিয়া সামাজিক মিডিয়ার চেয়ে অনেক বেশি রাজনৈতিক। তবে ঐতিহ্যবাহী রাজনীতি দুর্বল হয়ে পড়ায় ঐতিহ্যবাহী মিডিয়াও দুর্বল হয়ে পড়ছে। ফলে অনেক মিডিয়া দুইয়ের মধ্যে চিড়ে চ্যাপ্টা হয়ে পড়েছে।

আফসান চৌধুরী বলেন, রাজনীতি দ্রুততার সাথে কেবল ব্যবসায়ে পরিণত হচ্ছে। জনসাধারণের আগ্রহের অভাব স্পষ্ট। তবে রাজনৈতিক এলিটদের চেয়ে সামাজিক মিডিয়া সাধারণ আগ্রহপূর্ণ ইস্যুগুলো প্রতিফলিত করে। ফলে সামাজিক ও রাজনৈতিক মিডিয়ার মধ্যে ফাটল ধরা অনিবার্য বিষয়।

  • সর্বশেষ