শিরোনাম
◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও) ◈ নিজের গ্যাস মাটির নিচে রেখে এলএনজি আমদানির মাফিয়াতন্ত্র: জ্বালানি খাতের অন্ধকার চিত্র(ভিডিও) ◈ তারেক রহমান ব্রিকসও এড়িয়ে যেতে পারেন

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০১৯, ০৫:১৭ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০১৯, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে আ’লীগের বিদ্রোহী বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে হামলা, নিহত ১ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে পরাজিত নৌকা প্রতীকের সমর্থকের হামলায় এক যুবক নিহত হয়েছেন।

সোমবার রাতে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল মিয়া (৩২) কুড়িঘর গ্রামের মো. আবুল কালামের ছেলে।

নিহতের চাচাতো ভাই মুর্শেদ মিয়া জানান, সন্ধ্যার দিকে উপজেলার জয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনিরের দোয়াত কলমের সমর্থনে ঢাকঢোল বাজিয়ে বিজয়ী আনন্দ মিছিল করছিল। এ সময় পরাজিত নৌকার সমর্থকরা হামলা চালায়। হামলায় তিনজন গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন উদ্ধার করে জেলা সদর ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাইদুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

সূত্র  : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়