শিরোনাম
◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ বন্যার পর কেন চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছে ক্ষতিপূরণ চাইছে নেপাল? ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে শেয়ারবাজারে বড় পতন, বাড়ছে সরকারি বন্ড বিক্রি ◈ ইং‌লিশ লিগের ক্লাবগুলোর ট্রান্সফার ফি, সবার উপ‌রে ম‌্যানচেস্টার সি‌টি ◈ পোশাক রপ্তানির সমস্যা সমাধানে রাষ্ট্রপতির আশ্বাস ◈ কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী ◈ ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি : সংসদে প্রতিমন্ত্রীর আশ্বাস ◈ সৌদি আরবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ০৬:১৪ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাইক রেস প্রতিযোগিতায় দুই রেসারের মারামারি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি কোস্টারিকায় অনুষ্ঠিত হয়েছিল ন্যাশনাল মোটরবাইক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। সেই রেসে জিততে দুরন্ত গতিতে বাইক চালাচ্ছিলেন রেসাররা।

রেস চলার সময়ই জর্জ মার্টিনেজ ও মারিয়ন কালভোর নামক দুই প্রতিযোগির বাইক একে অন্যের সঙ্গে ধাক্কা লাগে। এতে জর্জ মার্টিনেজ তার বাইক থেকে ছিটকে পড়েন মারিয়ন কালভোর বাইকে। এর পর মার্টিনেজ ঝুলতে থাকেন মারিয়ন কালভোর বাইকে। এ সময় মার্টিনেজের বাইকও এসে লেগে যায় মারিয়নের বাইকের সঙ্গে।

এতে মারিয়ন বাইকটিতে লাথি দিয়ে অন্যদিকে সরিয়ে দেন। আর কিছুদূর এগিয়ে গিয়ে নিজের বাইক থামান। এর পর মার্টিনেজ উঠে মারিয়নকে একটি ঘুষি মারেন।

মারিয়নও তার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এ ঘটনায় লাতিন আমেরিকান ব্রাঞ্চ অব দ্য ইন্টারন্যাশনাল মোটরসাইক্লিং ফেডারেশন ওই দুই রেসারকে শাস্তিস্বরূপ দুই বছরের জন্য নির্বাসন দিয়েছে।

  • সর্বশেষ