শিরোনাম
◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ১২:১৯ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে পাঁচশ সাইকেল নিয়ে শোভাযাত্রা

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাইকেল শোভাযাত্রা করেছে মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি। মঙ্গলবার স্বাধীনতা দিবসে সকাল সাড়ে ১০টায় প্রায় পাঁচশ সাইকেল নিয়ে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রাটি শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

নিজেদের মধ্যে দেশপ্রেমকে ধারণ করে মাদকমুক্ত যুবসমাজ এবং শারীরিক ভাবে দক্ষ যুব শক্তি গড়তে দীর্ঘদিন থেকে কাজ করছে সাইক্লিং কমিউনিটি।

মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির মোডারেটর ইমন আহমদ জানান, প্রতিটি জাতীয় দিবসে এবং বিশেষ দিনগুলোতে আমাদের নিয়মিত রাইডের পাশাপাশি বিশেষ রাইড থাকে। আমরা যুব সমাজের জন্য নীরবে কাছ করে যাচ্ছি। এ জেলায় কয়েক হাজার কিশোর-যুবক সাইক্লিংয়ের সাথে যুক্ত রয়েছে। তাছাড়া এ সংগঠনের সদস্যরা সামাজিক উন্নয়নে বিভিন্ন কাজ করে আসছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়