শিরোনাম
◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ০২:৫৮ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক দশক পর রিজার্ভ চুরি মামলায় চার্জশিটের পথে সিআইডি, অভিযুক্ত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার এক দশক পর খসড়া চার্জশিট প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ দেশি-বিদেশি মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে।

তালিকায় দেশ-বিদেশের ৩৬ নাগরিক এবং ১৮টি প্রতিষ্ঠানের নাম রয়েছে। এর মধ্যে ফিলিপাইনের ৩৬, বাংলাদেশের ১০, শ্রীলঙ্কার ৮, ভারতের ৪, চীনের ৩, উত্তর কোরিয়ার ২ এবং জাপানের ১টি নাম অন্তর্ভুক্ত রয়েছে।

বর্তমানে এই অভিযোগপত্র যাচাই-বাছাই করছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। আইনি পরামর্শ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। সুইফট পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে ভুয়া বার্তা পাঠিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয় অজ্ঞাতনামা হ্যাকাররা। 

এ ঘটনার ৩৯ দিন পর বাংলাদেশ ব্যাংক রাজধানীর মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে। এরপর থেকেই সিআইডি মামলাটির তদন্ত করছে।  উৎস: যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়