শিরোনাম
◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা!

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ১০:৫০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও হৃদয়ের টান যে কখনও ফুরিয়ে যায় না, সেটাই আবারও প্রমাণ করলেন অ্যাঞ্জেল দি মারিয়া। আর্জেন্টিনার জার্সি গায়ে চাপিয়ে তাঁকে আর দৌড়তে দেখা যাবে না মাঠে কিন্তু দেশের প্রতি ভালবাসা, সতীর্থদের প্রতি আবেগ আর বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনও আগের মতোই তাঁর মধ্যে অটুট। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে আর্জেন্টিনা দলকে আবেগঘন বার্তা দিয়েছেন মারিয়া।  খেলোয়াড় হিসেবে নয়, এবার একজন সমর্থক হিসেবে দেশের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। 

মারিয়া লিখেছেন, ''আজ থেকে শুরু হল নতুন একটি স্বপ্নের পথচলা। হৃদয়ের গভীর থেকে বলছি, পৃথিবীর শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে আছি। মাঠে নেমে দেশের জন্য লড়াই করার অনুভূতি আমি জানি, আর এখন একজন সাধারণ সমর্থক হিসেবে সেই লড়াই দেখার অনুভূতিও উপলব্ধি করছি। তোমাদের স্বপ্নই আজ প্রতিটি আর্জেন্টাইনের স্বপ্ন। তোমাদের সবাইকে ভালবাসি। চলো, নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে আবারও গৌরব ছিনিয়ে আনি। এগিয়ে চল, আর্জেন্টিনা!

মারিয়ার বার্তাটি প্রকাশের পরপরই তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। কারণ মারিয়া শুধু একজন প্রাক্তন ফুটবলার নন, আর্জেন্টিনার সাম্প্রতিক সোনালি অধ্যায়ের অন্যতম প্রধান নায়ক। 

বড় মঞ্চের খেলোয়াড় ছিলেন মারিয়া। ২০০৮ অলিম্পিক গেমসের ফাইনালে গোল ছিল তাঁর। ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে মারিয়ার গোলেই জিতেছিল আর্জেন্টিনা। ফাইনালিসিমা-তেও মারিয়ার নাম ছিল স্কোরলাইনে। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটির মালিকের নাম অ্যাঞ্জেল দি মারিয়া। সেই মারিয়া এবার দর্শক হিসেবে মেসিদের জন্য গলা ফাটাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়