শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামুতে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের রামুতে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ৪০ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বিজিবি। সংস্থাটির দাবি, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাক। 

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটকরা হলেন, উখিয়ার উত্তর বড়বিল এলাকার মো. কালুর ছেলে আব্দুল আলম (৩৩) ও তমির হোসেনের ছেলে মাহমুদুল হক (৪৬)।

লেফট্যানেন্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে সন্দেহজনক একটি সিএনজি চালিত অটোরিকশা থামানো হয়। এসময় দুই ব্যক্তিকে তল্লাশি করে কার্টুনের ভেতর অভিনব কায়দায় লুকায়িত ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। মাদকগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাক।

উদ্ধারকৃত মাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিরি এই কর্মকর্তা।

  • সর্বশেষ