শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ১১:২৮ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসি বিস্ফোরণে দগ্ধ দম্পতির মৃত্যু

সুজন কৈরী : রাজধানীর উত্তরা এলাকায় এয়ারকন্ডিশন বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেলেন স্বামী ও স্ত্রী। তারা দুজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। স্বামী আলমগীর হোসেন ভূঁইয়া রাজধানীর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও স্ত্রী বিলকিস বেগম উত্তরা পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে বিলকিস বেগমের মৃত্যু হয়। এর আগে রোববার একই হাসপাতালে মৃত্যু হয় আলমগীরের।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, তাদের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। বিলকিস নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ও আলমগীর হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) মারা যান।

গত ১৮ মার্চ রাতে ১৮ নম্বর রোডের ৪১ নম্বর বাড়ির ৫ তলায় এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসার মেশিন বিস্ফোরণে দগ্ধ হন তারা। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

  • সর্বশেষ