শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০৪:৩৪ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. কামালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শাহ মোয়াজ্জেম

আবুল বাশার নূরু: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া এবং জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। রোববার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক স্মরণসভায় প্রধান আলোচকের বক্তব্যে মোয়াজ্জেম বলেন, কেন এই নির্বাচনে আমরা গেলাম। কথা হলো- নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন হবে না, কিন্তু তাতো হলো না। দলীয় সরকারের অধীনেই হলো। কথা হলো খালেদা জিয়া ছাড়া নির্বাচন হবে না। কিন্তু খালেদা জিয়া ছাড়া আমরা নির্বাচনে গেলাম। তারপরও কেন সেই নির্বাচন। কেন এ অবস্থা হলো? কেন আজও খালেদা জিয়া জেলে? কেন একটা দাবিও সরকার মানলো না, কী কারণে এটা হলো? এর কারণ অবশ্যই বের করতে হবে। যদি বের করতে ব্যর্থ হই, আবার ব্যর্থ হবো। আমার অনেক প্রশ্ন আছে আজকে এখানে করবো না। দলীয় মিটিংয়ে বলবো।

ড. কামাল হোসেনের প্রতি ইঙ্গিত করে শাহ মোয়াজ্জেম বলেন, আমি স্বাধীনতার ইতিহাস জানি। সে সময়ে কে যায়নি ভারতে, আমরা সব চলে গেলাম। এনটায়ার কেবিনেট চলে গেল। গর্ভনর হাউজে (বর্তমান বঙ্গভবন) ইয়াহিয়া খানের সাথে কথা বলার সময়ে যে ব্যক্তি ছিল সর্বক্ষণ, সে গেল না। মোয়াজ্জেম বলেন, আমরা তার ইতিহাস জানি। বাংলাদেশের তার কোনোদিন কোনো আসন ছিল না। আমরা তাকে নেতা মানলাম। কেন ফখরুল কী দোষ করেছিলেন? মহাসচিব ফখরুল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের তো অন্য কারও দরকার নেই। আমরা যা পারি করবো, না পারলে করবো না।

  • সর্বশেষ