শিরোনাম
◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ০২:৫৬ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিনল্যান্ডকে হারিয়ে ইতালির জয়

স্পোর্টস ডেস্ক: উদিনেজের দাসিয়া আরেনায় রোববার রাতে ইউরো ২০২০ এর বাছাই পর্বের ম্যাচে ফিনল্যান্ডকে হারিয়েছে ইতালি। ‘জে’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ইতালি।

ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা ইতালি এগিয়ে যায় সপ্তম মিনিটে। মার্কো ফেরাত্তির ফ্রি-কিক হেড করে বিপদমুক্ত করতে চেয়েছিলেন জুনা তোইভিয়ো। বল পেয়ে যান অরক্ষিত বারেল্লা। ডি-বক্সের বাইরে থেকে তার বুলেট গতির গড়ানো শট একজনের গায়ে লেগে জালে জড়ায়। পঞ্চম ম্যাচে এসে দেশের হয়ে নিজের প্রথম গোল করলেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।

৭৫তম মিনিটে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলে ব্যবধান দ্বিগুণ করেন কিন। ইম্মোবিলের ডিফেন্স চেরা পাস পেয়ে ঠা-া মাথায় জাল খুঁজে নেন তিনি। দেশের হয়ে দ্বিতীয় ম্যাচেই পেলেন জালের দেখা। জুভেন্টাসের হয়ে সাত ম্যাচে তিন গোল করা এই তরুণ দেখালেন নিজের সামর্থ্য।

বাকি সময়ে জালের দেখা পায়নি কোনো দলই। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা ইতালি মাঠ ছাড়ে প্রাপ্য জয় নিয়ে।

  • সর্বশেষ