শিরোনাম
◈ অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি: তারেক রহমান ◈ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে জামায়াত আমিরের কড়া বার্তা ◈ লিভারপুলের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির ক‌ষ্টের জয়  ◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো?

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০৫:১২ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৭৫ কোটির সম্পত্তি, জগনের মাথায় ঝুলছে ৩১ ফৌজদারি মামলা

রাশিদ রিয়াজ : ভাররেত অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলার পুলিভেন্দুলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওয়াইএসআর কংগ্রেস পার্টি প্রধান জগনমোহন রেড্ডি। তার মোট সম্পত্তির পরিমাণ ৩৭৫ কোটি টাকা।

এদিকে, তেলুগু অভিনেতা তথা জনসেনা পার্টির নেতা পবন কল্যাণের সম্পত্তির পরিমাণ ৫২ কোটি টাকা। নির্বাচন কমিশনে দাখিল হলফনামায় এমনই জানিয়েছেন তিনি। এ ছাড়া তার স্ত্রীর সম্পত্তির পরিমাণ ১২৪ কোটি টাকা। সেইসঙ্গে তাদের দুই কন্যার যথাক্রমে ৬.৫ এবং ৪.৬ কোটি টাকার সম্পত্তি আছে। অর্থাৎ জগনের পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা।

শুক্রবার অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলার পুলিভেন্দুলা বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিলেন ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রধান জগনমোহন রেড্ডি। নিয়ম অনুসারে মনোনয়নপত্রের সঙ্গে ব্যক্তিগত এবং পরিবারের সদস্যদের সম্পত্তির তথ্য কমিশনে দাখিল করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে ৩১টি ফৌজদারি মামলা ঝুলছে বলে জানিয়েছেন ওয়াইএসআর কংগ্রেস সুপ্রিমো।

অন্যদিকে, এই প্রথম ভোটের আঙ্গিনায় পা রাখতে চলেছেন তেলুগু অভিনেতা তথা জনসেনা পার্টির নেতা পবন কল্যাণ। তার ঘোষিত সম্পত্তির পরিমাণ ৫২ কোটি টাকা। বৃহস্পতিবার বিশাখাপত্তনম জেলার গাজুয়াকা কেন্দ্র থেকে মনোনয়নপত্র পেশ করেছেন পবন কল্যাণ। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়