শিরোনাম
◈ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাসিনাকন্যা পুতুলের পদত্যাগ: রয়টার্সের প্রতিবেদন ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০৯:০৭ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন-বাংলাদেশের সম্পর্ক শুধু ব্যবসায়িক ভারতের সঙ্গে সম্পর্ক বহুমাত্রিক বললেন, আফসান চৌধুরী

মঈন মোশাররফ : (২) লেখক ও গবেষক আফসান চৌধুরী বলেন, সামাজিকভাবে ভারত বাংলাদেশের অনেক কাছাকাছি এবং আমাদের দেশের বহু খাত এবং শ্রেণীর সঙ্গে যোগাযোগ রয়েছে। অন্যদিকে, চীনের যোগাযোগটা শুধু ক্ষমতাসীন শ্রেণীর সাথে। বাংলাদেশের জনগণের সাথে ভারতের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ রয়েছে কিন্তু চীনের সাথে এ ধরনের যোগাযোগ রয়েছে খুবই সামান্য।

(৩) বৃহস্পতিবার সাউথ এশিয়ান মনিটরকে তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলের সাথে যোগাযোগের জন্য বাংলাদেশের কাছ থেকে ভারতের ট্রানজিট প্রয়োজন, বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং স্থানীয় রাজনীতি বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের এগিয়ে নেয়ার জন্য বাংলাদেশের সহায়তা প্রয়োজন ভারতের। চীনের এ ধরনের কোন আকাঙ্খা নেই। তাদের সম্পর্ক মূলত বাংলাদেশের ব্যবসায়ী এবং সেনাবাহিনীর সাথে, যারা তাদের অস্ত্রের অন্যতম বৃহত্তম ক্রেতা।

(৪) তিনি আরো বলেন, ভারত ও চীন উভয় দিক থেকেই হুমকি রয়েছে বাংলাদেশের। বাংলাদেশের আশঙ্কা ভারত হয়তো কথিত ‘বাংলাদেশীদের’ আসাম থেকে ফেরত পাঠাতে পারে এবং চীন হয়তো রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে সমর্থন দেয়া অব্যাহত রাখতে পারে, যেখানে মিয়ানমার সমস্যার সমাধান করতে চায় না। কিন্তু এ ধরনের পরিস্থিতি থেকে ইতিবাচক সুবিধা নেয়ার রেকর্ড নেই বাংলাদেশের।

  • সর্বশেষ