শিরোনাম
◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার ◈ বাংলাদেশকে ঘিরে মার্কিন অর্থনৈতিক কৌশল, সামনে বড় বিনিয়োগের সম্ভাবনা ◈ গোল্ডেন ভিসায় সম্পদের পাহাড়, দুবাই যেতে প্রস্তুত দুদকের বিশেষ টিম ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ◈ ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ◈ কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত ◈ এখন দেশ পুনর্গঠন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার সময়: প্রধানমন্ত্রী ◈ তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, জানাল ভারত

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ১২:২৫ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতা-২০১৯ সমাপনী

এম এ হালিম, সাভার: নবম পদাতিক ডিভিশন এর তত্বাবধানে সাভারে বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতা ২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) হকি মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, ২৪ পদাতিক ডিভিশন চট্রগ্রাম এবং ৩৩ পদাতিক ডিভিশন কুমিল্লা।খেলায় দলগতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ৩৩ পদাতিক ডিভিশন এবং রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন ২৪পদাতিক ডিভিশন।

প্রতিযোগিতায় এবছর ৩৩ পদাতিক ডিভিশন অঞ্চলের সৈনিক মোঃ আহসান হাবীব শ্রেষ্ঠ প্রতিযোগী এবং ৫৫ পদাতিক ডিভিশন অঞ্চলের সৈনিক মোঃ সোহেল মিয়া শ্রেষ্ঠ নবীন প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, এরিয়া কমান্ডার, সাভারএরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মো: আকবর হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের উর্দ্বতন কর্মকর্তাগণ এবং সাভার সেনানিবাসের সকল ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ। এর আগে গত ১৩ মার্চ ১৩টি ফরমেশন দলের অংশগ্রহণের মাধ্যমে এ প্রতিযোগীতা শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়