শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ১১:০৫ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ডিম বালক’কে বিয়ে করার প্রস্তাব নিয়ে রাস্তায় তরুণীরা

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলীয় সিনেটরের মাথায় ডিম ভেঙ্গে উইল কনোলি আজ বিশ্ব পরিচিত। সারা বিশ্বে পরিচিতি পেয়েছেন ‘ডিম বালক’ নামে। ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সিনেটরের মাথায় ডিম ভেঙ্গে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। এবার তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন তরুণীরা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার প্রতিবাদকারীরা মেলবোর্নের সিবিডি স্টেট লাইব্রেরিতে প্ল্যাকার্ড হাতে সমাবেশ করেন। সেখানে সিনেটর ফ্রেজারকে নিন্দা জানিয়ে কনোলিকে ঘিরে প্রশংসা করেন তারা। কনোলিকে জনসম্মুখেই বিয়ের প্রস্তাব দিচ্ছেন অস্ট্রেলীয় তরুণীরা। ‘আমি ডিম বালককে বিয়ে করতে চাই’-প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় অস্ট্রেলীয় সিনেটর ফ্র্যাজার অ্যানিংয়কে পদচ্যুত করার স্লোগান দিতে থাকেন হাজারো আন্দোলনকারী।

এক তরুণী প্লাকার্ডে লিখেছেন, ডিম বালক জাতিগত ন্যায়বিচারের জন্য কাজ করার সময় ডিম পুরুষে পরিণত হন। গত শনিবার ফ্রেজার অ্যানিং বলেছিলেন, ‘নিউজিল্যান্ডের রাস্তায় ওই ঘটনার প্রকৃত কারণ হচ্ছে অভিবাসন কর্মসূচি, যা উগ্র মুসলিমদের নিউজিল্যান্ডে থাকার অনুমোদন দিচ্ছে।’ এর পরই সিনেটরের মাথায় ডিম ভাঙ্গে ১৭ বছর বয়সী কনোলি।

ওই ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে সিনেটর ফ্রেজার অ্যানিং সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন দিক থেকে এসে এক কিশোর তার মাথায় ডিম ভেঙে দেয়। সঙ্গে সঙ্গে ওই কিশোর নিজের মুঠোফোনে সেটি ভিডিও করে। তবে মাথায় ডিম ভেঙে দেওয়ার পরপরই ওই কিশোরকে মারতে শুরু করেন সিনেটর। পরে অন্য কয়েকজন এসে ওই কিশোরকে মারতে থাকে।

কনোলির পক্ষে আইনি লড়াই ও ডিম কেনার তহবিলে জমা পড়েছে বাংলাদেশি টাকায় ৪৯ লাখের বেশি টাকা। এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ দান করেছে এই তহবিলে। তবে কলোনি ঘোষণা দিয়েছেন এসব অর্থ ক্রাইস্টচার্চে হামলায় নিহত মুসলিম পরিবারদের দান করা হবে।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন মিউজিশিয়ান ও ব্যান্ড দল কনোলির পাশে দাঁড়িয়েছে। তাকে নৈতিক সমর্থন দেওয়ার পাশাপাশি ফ্রি-তে তাদের শো উপভোগ করার অফারও দিয়েছে।

এদিকে সিনেটর ফ্রেজারের মন্তব্যের বিরুদ্ধে ১৩ লাখের বেশি স্বাক্ষর জমা হয়েছে অনলাইন পিটশনে। মঙ্গলবারের সমাবেশে প্রতিবাদকারীরা স্লোগান দেন, ‘বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়ান : ফ্রেজার অ্যানিং পদত্যাগ করুন’। বর্ণবাদ ও ফ্যাসিবাদ বিরোধী প্রচারণা (সিএআরএফ)সমাবেশের সংগঠকের কেন্দ্রবিন্দুতে আছেন সেনেটর ফ্রেজার, যিনি মাত্র ১৯টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়