শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৩:২৬ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিরণের বিরুদ্ধে বাফুফের তদন্ত কমিটি

স্পোর্টস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও ফিফার কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

কমিটির আহ্বায়ক বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, আর দুই সদস্য বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও সংস্থাটির সদস্য আব্দুর রহিম। কিরণের বিরুদ্ধে ওঠা অভিযোগ পর্যালোচনা করে তদন্ত কমিটি বাফুফের কাছে তদন্ত রিপোর্ট জমা দেবে।

বৃহস্পতিবার এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘বাফুফে সভাপতির নির্দেশে তদন্ত কমিটি হয়েছে। আগামী সপ্তাহে এই কমিটি সভায় বসবে, তারপর তদন্ত রিপোর্ট জমা দেবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের মানহানির মামলায় মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ মার্চ) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সরাফুজ্জামান আনসারী বাদির জবানবন্দি গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানার এ আদেশ দেন। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য আগামী ২ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গত ৮ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল সংগঠকদের নিয়ে মানহানিকর বক্তব্য দেন। তার ওই বক্তব্য বেসরকারি টেলিভিশন, পত্রিকা ও অনলাইনে প্রকাশিত-প্রচারিত হয়। এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।-বাংলাট্রিবিউন

  • সর্বশেষ