শিরোনাম
◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম ◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতায় অগ্নিকাণ্ড: আতঙ্কে সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকেরা ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০৩:০২ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তাল ফিলিস্তিন, দিনব্যাপী অবরুদ্ধ মসজিদুল আকসা

নিউজ ডেস্ক : ফের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ফিলিস্তিনে। মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে ঘিরে এ উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে ইসরাইলি পুলিশ মসজিদটির নিয়ন্ত্রণ নিলে বিক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিরা। প্রতিবাদে মসজিদের বিভিন্ন ফটকে দিনভর অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

শেষ পর্যন্ত অব্যাহত বিক্ষোভের মুখে বুধবার (১৩ মার্চ) সকালে আল আকসার ফটক খুলে দেয় ইসরাইল। এরপর বুধবার সকালে মসজিদে ঢুকে কয়েকহাজার ফিলিস্তিনি ফজরের নামাজ আদায় করেন।

বিষয়টি নিয়ে ফিলিস্তিনের প্রভাবশালী গণমাধ্যম আল ওয়াতান জানিয়েছে, আল আকসা সংলগ্ন ইসরাইলি পুলিশ চৌকিতে মঙ্গলবার সকালে একজন দুর্বৃত্ত একটি বিস্ফোরকদ্রব্য ছুড়ে মারে। আর এতে এক ইসরাইলি পুলিশ আহত হয়। এ ঘটনার জের ধরে আল আকসার নিয়ন্ত্রণ নেয় ইসরাইলি পুলিশ। এরপর মসজিদের মূল ফটকসহ পুরো এলাকাটি ঘিরে রেখে মুসল্লিদের মসজিদে প্রবেশে বাধা দেয়া হয়। এমনকি জানাজার জন্য আনা মৃতদের খাটিয়াও প্রবেশ করানো যায়নি আল আকসা প্রাঙ্গণে।

এদিকে, হামাস নেতা নাসির কওসের বরাতে আল ওয়াতান জানায়, অব্যাহত বিক্ষোভের মুখে বুধবার ফজরের আগেই ফটকের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে ইসরাইল।

বিষয়টি নিয়ে বুধবার সকালে আল আকসার খতিব ও ফিলিস্তিনের গ্রান্ড মুফতি শাইখ মোহাম্মদ হুসাইন শাইখ বলেছেন, ইসরাইলি পুলিশকে আল আকসায় আর সহ্য করা হবে না। মঙ্গলবার দিনব্যাপী আল আকসা অবরোধের জন্য ইসরাইলকে কঠিন হুশিয়ারি দিয়ে তিনি বলেন, আল আকসা বিষয়ে আর কোনও ষড়যন্ত্র মেনে নেয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়