শিরোনাম
◈ অর্থবছরের প্রথম চার মাসে দেশে রেমিট্যান্স এলো ১১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার ◈ রাজধানীতে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ স্নাইপার থেকে রকেট লঞ্চার : পার্বত্য অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীর হাতে ভয়ংকর অস্ত্র ◈ যুদ্ধের ধাক্কায় পাঁচ গুণ বেড়েছে তেল পরিবহন ব্যয়, অস্থির জ্বালানি বাজার ◈ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, আইএলআর পেতে ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশিদের? ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ, সৌদি আরবের জবাবের অপেক্ষায় সরকার ◈ আগারগাঁওয়ে রাতের আঁধারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ◈ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, যেসব কাজ করলে হতে পারে জরিমানা বা শাস্তি ◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০৫:১৭ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্যায় মেনে নেয়া যদি সুন্দর পরিবেশ হয়, সে সংজ্ঞা বিশ্ববিদ্যালয় শেখায় না, বললেন ডাকসু ভিপিপ্রার্থী লিটন নন্দী

নুর নাহার : ডাকসু ভিপিপ্রার্থী লিটন নন্দী বলেন, কোন কোন কারণে নির্বাচন বর্জন ও পুনঃতফসিলের দাবি জানানো হয়েছে, অনেক অভিযোগ রয়েছে নির্বাচন নিয়ে। সেগুলো মিডিয়াতে এসেছে। একটি মাত্র প্যানেল ছাড়া জাসদ ছাত্রলীগ, যারা বর্তমান সরকারের বাইরের একটি অংশ তারাও ভোট বর্জন করেছে। শুধু ছাত্রলীগ ছাড়া প্রতিটি দল ভোট বর্জন করেছে। অন্যায় মেনে নেয়া যদি সুন্দর পরিবেশ হয়, সেই সুন্দরের সজ্ঞা তো বিশ^বিদ্যালয় শেখায় না শিক্ষার্থীকে। ডিবিসি নিউজ

তিনি বলেন, অন্যায় তো পরিমাণ দিয়ে যাচাই করা যায় না। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষার্থীর ভোটও হরণ করা হয়, সেটা হলেও অন্যায়। আমরা মনে করি, বিশ^বিদ্যালয়ের একটি কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে সমগ্র বাংলাদেশ এটি দেখেছে। বিভিন্ন পত্রিকায় হেড লাইন হয়েছে। উপাচার্য বলছেন আমি সন্তুষ্ট, চিফ প্রিজাইডিং কর্মকর্তা বলেছেন আমি বিব্রত। এরকম একটি নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি, এই নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করা হোক।

তিনি আরো বলেন, ফলাফল ঘোষণা করা যাবে না, এটি আমাদের একার দাবি নয় যতো প্যানেল ছিলো সবাই একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। আমরা প্রেস কনফারেন্স করেছি ৫টি প্যানেল নিয়ে সেখানে ভিপিপ্রার্থী নুরও ছিলো। ভোট পড়েছে ২৫ হাজার, শিক্ষার্থী রয়েছে ৪৩ হাজার। বেশির ভাগ অনাবাসিক শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। নুর বিজয়ী হয়ে গেছে এখন সে কি বলছে সেটি কিন্তু বিষয় না, আমাদের একটি নির্দিষ্ট রাজনৈতিক গাইডলাইন রয়েছে।

নন্দী বলেন, সাধারণ শিক্ষার্থীরা মনে করছে এই নির্বাচনটি অস্বচ্ছ ও জালিয়াতিপূর্ণ হয়েছে এবং বিশ^বিদ্যালয়ের গৌরবকে প্রশ্নবিদ্ধ করেছে।

।

  • সর্বশেষ