শিরোনাম
◈ অর্থবছরের প্রথম চার মাসে দেশে রেমিট্যান্স এলো ১১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার ◈ রাজধানীতে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ স্নাইপার থেকে রকেট লঞ্চার : পার্বত্য অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীর হাতে ভয়ংকর অস্ত্র ◈ যুদ্ধের ধাক্কায় পাঁচ গুণ বেড়েছে তেল পরিবহন ব্যয়, অস্থির জ্বালানি বাজার ◈ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, আইএলআর পেতে ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশিদের? ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ, সৌদি আরবের জবাবের অপেক্ষায় সরকার ◈ আগারগাঁওয়ে রাতের আঁধারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ◈ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, যেসব কাজ করলে হতে পারে জরিমানা বা শাস্তি ◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৯, ০৭:২৫ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০১৯, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিটন নন্দীর দাবি, ছাত্রলীগ মহসীন হল ভোটকেন্দ্র অবরুদ্ধ করে রেখেছে

মারুফুল আলম: বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী লিটন নন্দী দাবি করেছেন, মহসীন হল ভোটকেন্দ্র ছাত্রলীগ অবরুদ্ধ করে রেখেছে। তিনি বলেন, মহসীন হলে আমরা ঢুকতে পারিনি।

প্রভোস্টের সঙ্গে দেখা করতে গেলে পেছন দিক থেকে হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। তাছাড়াও রোকেয়া হলে হামলা হয়, জিয়া হলে বুথে বুথে অধিকাংশ জায়গায় তারা আবারো লাইনে দাঁড়াচ্ছে। ওখানে পুরো জায়গাটা ছাত্রলীগ অবরুদ্ধ করে রেখেছে।

সাধারণ শিক্ষার্থী পরিষদ প্যানেলের ভিপি প্রার্থী নুরুল হক নুরুর ওপরও হামলা হয়। তিনি এখন মেডিকেলে আছেন।

লিটন নন্দী বলেন, ‘এই যে হামলা করবার চেষ্টা, এইটা তো ইতিবাচক কিছু না।’

সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘আমি মহসীন হলে গিয়েছিলাম, ভেতরে ঢোকার চেষ্টা করেছি। কিন্তু ওইখানে কোনো সিঙ্গেল লাইন নেই। সবাই গেইটে জটলা করে আছে এবং ছাত্রলীগে ছেলেরাও জটলা করে আছে। যখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, “আপনারা এখানে কী করছেন?” ঢোকা যাচ্ছে না। ওইখানে কোনো রকম গ্যাঞ্জাম হয়েছে। আমাকে ঢুকতে দেবে না।’

বিষয়টি নিয়ে তিনি প্রভোস্টের সঙ্গে কথা বলার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন লিটন।

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমত, এই নির্বাচনে আসলে কিছুই হচ্ছে না।’ তবে নির্বাচন বর্জনের প্রসঙ্গে এই ভিপি প্রার্থী বলেন, ‘এইটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা সিদ্ধান্তে বসবো।’

  • সর্বশেষ