শিরোনাম
◈ ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে? ◈ পাহাড়কে অস্থিরতার ছক ৩ সশস্ত্র গোষ্ঠীর ও সীমান্তে ‘পুশইন’ নকশা ভারতের ◈ মাদকের বাক্সে ফুটবলার আ‌র্লিং হালান্ডের ছবি! উদ্ধার ২০০ কো‌টি টাকার ৪৬৯ কেজি কোকেন ◈ এশিয়ান গেম‌সে ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই হ‌বে শুধু পদকের জন‌্য ◈ প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসনে ১০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক ◈ আত্মগোপনে থাকা নানক কীভাবে দেশ ছাড়লেন, জানালেন আনন্দবাজারকে ◈ ঢাকার সড়কে অটোরিকশার রাজত্ব : ব্যাটারি চার্জে ৩ হাজার কোটি টাকার অবৈধ লেনদেন ◈ তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ, আসছে নতুন কমিটি ◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৯, ১২:৩১ দুপুর
আপডেট : ১১ মার্চ, ২০১৯, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনিয়ম হলে প্রশাসনকে ছেড়ে কথা বলবো না, জানালেন ভিপিপ্রার্থী লিটন নন্দী

রিয়াজ হোসেন : ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও প্রগতিশীল ছাত্রঐক্যের ভিপিপ্রার্থী লিটন নন্দী বলেছেন, নির্বাচনকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। কোন ধরনের অনিয়ম হলে প্রশাসনকে আমরা ছেড়ে কথা বলবো না। রোববার দুপুরে গণমাধ্যম কর্মীদের এসব কথা জানান তিনি।

লিটন নন্দী বলেন, অনাবাসিক শিক্ষার্থীরা যাতে ভোটকেন্দ্রে সময়মতো উপস্থিত হতে পারে, সেজন্য সকাল সাতটার মধ্যে সব রুটে ন্যূনতম ১০টি করে বাস দিতে হবে। গঠনতন্ত্রে পোলিং এজেন্টের কথা রয়েছে, কিন্তু অধিকাংশ প্রভোস্ট মহোদয় পোলিং এজেন্ট রাখার বিপক্ষে মত দিয়েছেন। আমরা মনে করি, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসবে।

আমাদের নির্দিষ্ট কিছু দাবি রয়েছে। গণমাধ্যমের উপর যে সেন্সরশিপ আরোপ করা হয়েছে, তা প্রত্যাহার করতে হবে। ভোটকেন্দ্র থেকে লাইভ দেখানোর ব্যবস্থা করতে হবে। সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়