শিরোনাম
◈ বোয়িং থেকে পরমাণু সহযোগিতা, তারেক রহমানের জাতিসংঘ সফরে কী কী অর্জন হলো? ◈ বেদখল জমি ৩ মাসে ফেরত, সুফল পাচ্ছেন ভুক্তভোগীরা ◈ কোটি টাকার রাজস্বেও নাগরিক সুবিধাহীন শালবাহান হাট : টয়লেট-পানির সংকট, ময়লায় নাকাল ক্রেতা-বিক্রেতা ◈ নয়াদিল্লির বাইরে নতুন রূপরেখায় বহুমাত্রিক পররাষ্ট্রনীতি সাজাচ্ছে বাংলাদেশ ◈ সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ বিদেশে যাওয়ার আগে দক্ষতা প্রশিক্ষণ নেই দুই-তৃতীয়াংশ বাংলাদেশি কর্মীর, বেতন-বৈষম্যে পিছিয়ে ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র না পাওয়া নিয়ে বিভ্রান্তি, দ্রুতই দেওয়া হবে: প্রার্থীদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী ◈ খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা এনে নিজের হাতে খাওয়াল ছোট্ট মেয়ে ◈ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক ◈ গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৯, ০৬:৪৪ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০১৯, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবর্ধণা সভায় মৌলভীবাজারে মন্ত্রী ও ৩ এমপি পেলেন স্বর্ণের চাবী

স্বপন দেব, মৌলভীবাজার: মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে মৌলভীবাজারের একমাত্র মন্ত্রী বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও জেলা থেকে নির্বাচিত ৩ এমপিকে সংবর্ধনায় দেয়া হয়েছে। এ সময় মন্ত্রীসহ ৩ এমপিকে সোনার চাবী উপহার দেয়া হয়।

শনিবার রাতে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মৌলভীবাজার ১ আসনের এমপি বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসনের এমপি উপাধক্ষ্য আব্দুস শহিদ এমপি, মৌলভীবাজার ৩ আসনের এমপি নেছার আহমদ এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন।

সংবর্ধিত জনপ্রতিনিধিগন মৌলভীবাজারের উন্নয়নে সম্মিলিত ভাবে বিশেষ ভূমিকা রাখার প্রতিজ্ঞা করেন। সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পৌর করদাতাদের মধ্যে সম্মাননা তুলে দেয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, জেলা পুলিশ সুপার মো.শাহ শাহজালাল।

  • সর্বশেষ