শিরোনাম
◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৯, ০১:৩৭ রাত
আপডেট : ১০ মার্চ, ২০১৯, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে কার-সিএনজি সংঘর্ষে নিহত ৩

আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া- নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইলের বাসস্ট্যান্ডে নিকট প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে শ্যামল সাহা (৪৮), আফজাল (৩৫) ও অজ্ঞাত (৫৫) নামের ৩ ব্যক্তি নিহত হয়েছে। এসময় আরও ৩ জন গুরুত্বর আহত হয়েছে।

আহতদের প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতের মধ্যে প্রায় সকলের দুই পা ভেঙ্গে গেছে তাদের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান। দূর্ঘটনা কবলিত কার ও সিএনজি দুমড়ে মুচরে গেছে।

শনিবার বিকেলে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্যামল সাহা দুপচাঁচিয়ার শেরপুর গ্রামের জগনাথ সাহার ছেলে ও আফজাল নুরপুরের জসিম সোনারের ছেলে।

আহতরা হলোন, দুপচাঁচিয়া উপজেলা উনহাত সিংড়া গ্রামের মহসিনের ছেলে রাশেদুল ইসলাম (৩২), আদমদীঘির শিপপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আলিম (৩০) ও দিনাজপুরের আনছার আলীর ছেলে সোহেল (৩২) পুলিশ দূর্ঘটনায় কবলিত প্রাইভেট কার ও সিএনজি উদ্ধার করেছে।

আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বগুড়া-থ ১১-৪১৮৪ নম্বর একটি সিএনজি যাত্রী নিয়ে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডে যাওয়ার পথে বিকেল ৫টায় মহাসড়কের মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিমে বিপরীতগামী ঢাকা মেট্রো-গ-৩৯-৫৬০৪ নম্বর প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ এই হতাহতের ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়