শিরোনাম
◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয়

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২০ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় ভোটার নেই: শফিক আহমেদ

এস এম নূর মোহাম্মদ : অনেক দিন ঝুলে থাকার পর উপ নির্বাচন হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। তবে ভোট শুরুর পর ৪ ঘন্টা পার হলেও ভোটারের উপস্তিতি হতাশা জনক। প্রায় সব কেন্দ্রেই ফাঁকা পড়ে রয়েছে। নির্বাচনী কর্মকর্তারা বসে অলস সময় কাটালেও ভোটারের দেখা মিলছে না। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে আড়াই ঘন্টায় একটি ভোটও পড়েনি।

এদিকে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, একটি হলো- হয়তো ভোটাররা ভাবছেন শুধু শুধু গিয়ে কি হবে? যে হোক হয়েতো গেছেই। আওয়ামী লীগের প্রার্থীতো হবেই।

আর একটি বিষয় হলো আসল দলতো বিএনপি। তারাতো নির্বাচন করতে আসেনি। এজন্যই প্রতিদ্বন্ধীতা হবে না মনে করে ভোট দিতে যাচ্ছে না লোকজন। যদি তিব্র প্রতিদ্বন্ধীতা হতো তাহলে ভোটাররাও ভোট দিতে যেত। অংশগ্রহণ মূলক নির্বাচন হলে লোকজনের মধ্যে একটা উৎসাহ থাকে এবং ভোট দিতে যায়।

শফিক আহমেদ বলেন, ভোটতো একটা উৎসব। কিন্তু কোন ভোটারতো যেতে দেখছি না। আমার মনে হয় নির্বাচনকে অংশগ্রহণ মূলক করার চেষ্টা করা উচিৎ। তাহলে হয়তো ভোটাররা আগ্রহ নিয়ে ভোট দিতে যাবে।

  • সর্বশেষ