শিরোনাম
◈ সেপ্টেম্বরে ফের চালু হতে পারে ঢাকা-কলকাতা ‘মৈত্রী এক্সপ্রেস’ ◈ তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে চ্যালেঞ্জের মুখে পড়লেও অ‌স্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পা‌রে : অ‌্যা‌লেক্স ক্যারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন আজ, ভোট দেবেন ৩৪৯ এমপি ◈ ২৮ আগস্ট বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ কোকেন পরীক্ষায় পজিটিভ, অ‌স্ট্রেলিয়ান কির‌গিয়স টেনিস থেকে সাময়িক নিষিদ্ধ ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৭ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় বিমান বাহিনীর এক কর্মকর্তার আত্মহত্যা

সাইদুর রহমান: ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অরভিন্দ সিং আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৬ ফেব্রæয়ারি) দেশটির প্রায়াগরাজে বিমান বাহিনীর আবাসিক এলাকায় নিজের সরকারি বাসভবনে একটি ডাবল ব্যারেল বন্দুক দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন অরভিন্দ। খবর হিন্দুস্তান টাইমস

উইং কমান্ডার অরভিন্দ সিং সেন্ট্রাল এয়ারফোর্স কমান্ডের গণসংযোগ কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে তার স্ত্রী পূজা জানিয়েছেন, কর্মস্থলের কারণে অরভিন্দ মানসিক চাপে ছিলেন।

তবে এখন পর্যন্ত এ ঘটনায় তার কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়