শিরোনাম
◈ বেনজীরের জামিন আদেশ বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল ◈ ডিএনসিসির প্রশাসক ও ঢাকা- ১৮ আসনের এমপির ওপর হামলা, কী ঘটেছিল? (ভিডিও) ◈ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪৪ ◈ পুলিশের সর্বোচ্চ সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান ◈ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বে‌শির ভাগ ব্রা‌জি‌লিয়ান‌দের ফুটবলের প্রতি আগ্রহ নেই ◈ শর্তসাপেক্ষে দুবাই কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ, পাসপোর্ট জব্দের কারণে আমিরাত ছাড়তে পারবেন না ◈ দেশজুড়ে কেন সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২২ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিইও পদ না পেয়ে পুরো কোম্পানিই কিনে নিলেন নারী

ব্যবসায়িক জগতে টিকে থাকতে হলে শুধু পরিশ্রম আর অধ্যবসায়ই যথেষ্ট নয়, প্রয়োজন দৃঢ় মানসিকতা এবং সমালোচনাকারীদের কথার তোয়াক্কা না করার সক্ষমতা। এমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন জুলিয়া স্টুয়ার্ট। ১৯৯০-এর দশকের শেষের দিকে যখন তিনি অ্যাপলবি’স (Applebee’s)-এর প্রেসিডেন্ট হিসেবে কাজ করছিলেন। তখন তাঁকে বলা হয়েছিল যে তিনি কখনোই এই কোম্পানির প্রধান নির্বাহী (সিইও) হতে পারবেন না। এই অপমান তিনি মেনে নিতে পারেননি। কোম্পানি ছেড়ে চলে যান। একটি প্রতিদ্বন্দ্বী ফাস্ট ফুড চেইনের প্রধান নির্বাহী হন। পরবর্তীতে নিজের পুরোনো কর্মস্থল কিনে নিয়েছেন ২ দশমিক ৩ বিলিয়ন ডলারে!

পিপল ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলবি’সকে লাভজনক করতে পারলে সিইও পদ দেওয়া হবে—এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জুলিয়াকে। তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং এক অসাধারণ দল গঠন করেন। তিন বছরের মধ্যে তিনি কোম্পানিটিকে সম্পূর্ণ বদলে দেন। এই সময়ে কোম্পানিটির বিক্রি এবং শেয়ারের মূল্য দুটোই ব্যাপকভাবে বাড়ে। কোম্পানিকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার পর জুলিয়া যখন তাঁর প্রতিশ্রুতি পূরণের কথা বলেন, তখন ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁকে সরাসরি জানিয়ে দেন, তিনি কখনোই সিইও হতে পারবেন না। এই ঘটনা জুলিয়ার জীবন বদলে দেয়।

এই প্রতারণায় হতাশ হয়ে জুলিয়া অ্যাপলবি’স থেকে পদত্যাগ করেন। যোগ দেন প্রতিদ্বন্দ্বী চেইন আইহপ (IHOP)-এ। সেখানে পাঁচ বছর ধরে ব্র্যান্ডটিকে নতুন করে সাজান এবং সফলতার মুখ দেখান। আইহপ সফল হওয়ার পর ২০০০ সালের দিকে তিনি অ্যাপলবি’সকে কিনে নেওয়ার প্রস্তাব দেন। অবশেষে, ২ দশমিক ৩ বিলিয়ন ডলারে আইহপ অ্যাপলবি’সকে কিনে নেয়। এরপর জুলিয়া তাঁর পুরোনো বসকে ফোন করে জানান, এখন এই কোম্পানিতে ‘আমাদের দুজনের’ প্রয়োজন নেই। তাঁকে ‘বরখাস্ত’ করতে হচ্ছে! গত এপ্রিলে একটি পডকাস্টে সেই গল্প বলেছেন তিনি।

এই পদক্ষেপের পর জুলিয়া স্টুয়ার্ট এক দশকেরও বেশি সময় ধরে মূল কোম্পানি, ডাইন ব্র্যান্ডস গ্লোবাল-এর চেয়ার এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বোজাঙ্গলস-এর পরিচালনা পর্ষদের সদস্য এবং একটি স্বাস্থ্য বিষয়ক অ্যাপের প্রতিষ্ঠাতা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়