শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: ১৫ দিন নতুন ভোটার নিবন্ধনের সুযোগ ◈ জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল: রাষ্ট্রপতি ◈ অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা ◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত?

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩২ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ স্বর্ণসহ ৯টি পদক নিয়ে দ্বিতীয় হয়ে আসর শেষ করলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : ৩য় আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাংকিং আর্চারি চ্যাম্পিয়নশিপের পর্দা নামার দিন ছিল আজ। শেষ দিনের খেলায় ভারত ০৪টি স্বর্ণসহ সর্বমোট ১০টি পদক পেয়ে ১ম হয়েছে। এবং বাংলাদেশ ২টি স্বর্ণসহ সর্বমোট ০৯টি মেডেল পেয়ে ২য় স্থান অর্জন করে।

পাঁচ স্বর্ণের স্বপ্ন নিয়ে নামা বাংলাদেশ ফিরলো দুই স্বর্ণ নিয়ে। তিন স্বর্ণ হলেও রাঙিয়ে দেয়া যেত আর্চারির দিনটিতে। তা হলো না। দুই স্বর্ণ নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে লাল-সবুজ আর্চারদের।

আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) শেষ দিনে দুই স্বর্ণ নিশ্চিত করেছে বাংলাদেশ দলগুলো। গাজীপুরের টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে বাংলাদেশ আশার বেলুন ফুলিয়ে শেষ পর্যন্ত দুই স্বর্ণ, তিন রৌপ্য ও চার ব্রোঞ্জ নিশ্চিত করেছে। তবে অংশ নেয়া ২৩ দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পদক নিয়ে দ্বিতীয় হয়েছে। টপকেছে ইরান-জার্মানির মতো দেশগুলোকে।

সকালেই দিনটি শুরু হয় সুখবর দিয়েই। কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে বাংলাদেশের বন্যা আক্তার, সুস্মিতা বণিক ও শ্যামলি রায় মিলে হারিয়েছে ভারতকে। ১৩০-১২৫ স্কোরের ব্যবধানে দেশটির প্রগতি, পাওয়ার ইশা কেতন ও সঞ্চিতা তিওয়ারিকে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন দেশের তিন আর্চার।

এদিকে রিকার্ভ নারী একক ইভেন্টেও স্বর্ণ নিশ্চিত করেছে বাংলাদেশের দিয়া সিদ্দিকী। ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে ইরানের শোযামেহের শিভাকে হারিয়েছেন এই আর্চার। এছাড়া বাকী তিন ফাইনালে বাংলাদেশকে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তিন ইভেন্টে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়