শিরোনাম
◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ১২:১২ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঁড়ি বেয়ে উঠলেই বুক ধড়ফড় করছে? বিশেষজ্ঞরা জানালেন কারণ ও করণীয়

সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে অনেকেই বুক ধড়ফড় করা বা শ্বাসকষ্টের অভিজ্ঞতা পান। কারও ক্ষেত্রে এটি সাময়িক হলেও, অনেক সময় এই উপসর্গ গুরুতর হৃদরোগেরও ইঙ্গিত হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, সিঁড়ি বেয়ে ওঠা একটি উচ্চ মাত্রার শারীরিক কার্যকলাপ, যা মধ্যাকর্ষণের বিপরীতে কাজ করার কারণে শরীরে বাড়তি চাপ সৃষ্টি করে। এতে পেশির অক্সিজেনের চাহিদা বেড়ে যায় এবং হার্ট দ্রুত রক্ত পাম্প করতে থাকে, ফলে বুক ধড়ফড় অনুভূত হয়।

অলস জীবনযাপনে ঝুঁকি বেশি
নিয়মিত ব্যায়াম না করলে এই সমস্যা আরও প্রকট হয়। ইউরোপিয়ান জার্নাল অফ কার্ডিওভাসকুলার মেডিসিনে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, অলস মানুষের হৃৎস্পন্দন সিঁড়ি ভাঙার সময় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। অন্যদিকে, যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁদের হৃদপিণ্ড শক্তিশালী থাকে এবং সিঁড়ি ওঠার সময় বুকে চাপ কম পড়ে।

সাময়িক কারণেও হতে পারে বুক ধড়ফড়
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্লান্তি, মানসিক চাপ, অতিরিক্ত কফি বা চা পান, শরীরে পানিশূন্যতা—এসব কারণেও সাময়িকভাবে হার্টবিট বেড়ে যেতে পারে। ফলে অল্প পরিশ্রমেই বুক ধড়ফড় অনুভূত হয়।

কোন কোন শারীরিক সমস্যা দায়ী হতে পারে
রক্তস্বল্পতা (অ্যানিমিয়া), থাইরয়েডের সমস্যা, উচ্চ রক্তচাপ কিংবা হৃদ্‌যন্ত্রের জটিলতাও সিঁড়ি ওঠার সময় বুক ধড়ফড়ের কারণ হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কখন সতর্ক হবেন
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সিঁড়ি ওঠার সময় বুকে ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা অতিরিক্ত ক্লান্তি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ইসিজি, স্ট্রেস টেস্ট বা ইকোকার্ডিওগ্রামের মতো পরীক্ষার মাধ্যমে বোঝা যায় সমস্যাটি সাধারণ না গুরুতর।

চিকিৎসকদের পরামর্শ, উপসর্গ যদি ঘন ঘন দেখা দেয় বা বাড়তে থাকে, তবে অবহেলা না করে দ্রুত হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়