শিরোনাম
◈ লোকসান কমাতে পশ্চিমাঞ্চলের আরও ১১ ট্রেন ইজারা দিচ্ছে রেলওয়ে ◈ ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন, আহত ছেলে ◈ টানা তিন ড্রয়ে ইতিহাস, নকআউটে কেপ ভার্দে ◈ স্পেনের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ উরুগুয়ের ◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ কর্মকর্তা শামিমের ওপর চাঁদাবাজদের হামলা, গ্রেফতার ৭

বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, হামলার ঘটনায় শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে।

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদী অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করে শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে।

জানা যায়, শনিবার (৪ অক্টোবর) নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহল নিয়ে পৌর শহরের আরশিনগর এলাকা ক্রস করছিল। ওই সময় দুজন লোক যানবাহন থেকে টাকা তুলছিল। টাকা তোলার কারণ জানতে চান দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং সড়কে চলাচলরত যানবাহন থেকে টাকা তুলতে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে বলেও জানান। ওই সময় পুলিশ দুই চাঁদাবাজকে গ্রেফতার করে।

এরই মধ্যে ৩০/৩৫ জন লোক অতর্কিতে অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের ওপর হামলা চালায়। তারা তাকে কিল-ঘুষি মারা শুরু করে। পরে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। ওই সময় দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ সময় সঙ্গে থাকা পুলিশ সদস্যরা পুলিশ কর্মকর্তা শামিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। 

এদিকে, কয়েকদিন আগে নরসিংদী সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার। এরপর থেকে বিভিন্ন প্রতিকূলতার শিকার হতে হয় তাকে এবং নিজের ব্যক্তিগত ফেসবুকে সেসব নিয়ে স্ট্যাটাসও দেন। একই সঙ্গে তার ওপর যে কোনো সময় হামলার আশঙ্কার কথাও জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়