শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৪ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সলিডারিটি আর্চারির তৃতীয় তিনে বাংলাদেশে তিন ব্রোঞ্জ

নিজস্ব প্রতেবেদক : ৩য় আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাংকিং আর্চারি চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ব্রোঞ্জ পেয়েছেন বাংলাদেশের চার আর্চার।

সোমবার চ্যাম্পিয়নশিপের ৩য় দিনে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ০৬টি ইভেন্টের বোঞ্জ মেডেল ম্যাচ অনুষ্ঠিত হয়।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশের মো: রুমান সানা, ও দিয়া সিদ্দিকী যৌথভাবে ৫-১ সেট পয়েন্টের ব্যবধানে কাজাখস্তানের সানসেবে জাওরে ও কুজমিন আন্দ্রেকে হারিয়ে বোঞ্জ মেডেল নিশ্চিত করেন। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে দেশের শেখ সজিব ও সুস্মিতা বণিক যৌথভাবে ১৪৮-১৪৪ স্কোরের ব্যবধানে ইরাকের শেখান ওয়ালিদ হামিদ ও আল মাশাদানি ফাতিমাহ পরাজিত করে বোঞ্জ মেডেল অর্জন করেন।

অন্যদিকে কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের শেখ সজিব ১৪৩-১৪২ স্কোরের ব্যবধানে চাইনিজ তাইপের লিন চি উইকে পরাজিত করে বোঞ্জ মেডেল অর্জন করেন।

  • সর্বশেষ