শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৮ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামরিক শিল্পোন্নয়নে অস্ত্র রপ্তানি নীতি সহজ করতে জার্মানিকে আহ্বান জানিয়েছে ফ্রান্স

আব্দুর রাজ্জাক : জার্মানির উচিৎ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর বাইরের দেশগুলোতে অস্ত্র রপ্তানি নীতি সহজ করা। এটি করতে হবে নিজেদের সামরিক শিল্পকে আরো বেশি শক্তিশালি করার জন্য বলে মন্তব্য করেছেন ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো লে মাইরে। রয়টার্স, ডয়েচে ভেলে, চ্যানেল নিউজ এশিয়া

সৌদি আরব বিশ্বে অন্যতম প্রধান বিদেশী অস্ত্রর ক্রেতা। দেশটি জার্মানি থেকে অস্ত্র কিনতে চায় কিন্তু বার্লিন তা অনুমোদন করছে না। কেননা তারা ইইউ এর বাইরের দেশে অস্ত্র রপ্তানি করে না। তাদের এই নীতির কারণে যৌথ অস্ত্র উৎপাদন হুমকির মুখে পড়ছে এবং প্রকল্পগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বলে মাইরে অভিযোগ করেন।

রিয়াদের বিরুদ্ধে দেশটির ভিন্নমতালম্বী সাংবাদিক জামাল খাসোগজিকে হত্যার অভিযোগ থাকায় তাদের কাছে অস্ত্রবিক্রির লাইসেন্স দেয়া হবে না বলে গত নভেম্বর জার্মানি জানিয়েছিলো। দেশটি আগেই স্বাক্ষরিত একটি অস্ত্রচুক্তি আনুষ্ঠানিকভাবে এখনো বাতিল করেনি তবে দেশীয় কারখানাগুলোকে এমন চালান সরবরাহ না করতে নির্দেশ দিয়েছে।

‘ফ্রান্স তাদের নীতি অনুযায়ী যেকোন দেশের কাছে অস্ত্রবিক্রি অনুমোদন করলেও জার্মানির আপত্তিতে যৌথ কারাখানায় উৎপাদিত অস্ত্রগুলো বাইরে বিক্রি করা যাচ্ছে না। যদি আমরা তা রপ্তানি করতে না পারি তাহলে এগুলো উৎপাদন করারই কোন প্রয়োজন নেই’ বলে মাইরে মন্তব্য করেন।

  • সর্বশেষ