শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৮ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার তারকারা কলকাতায় গিয়ে রাজনীতি দেখলেন

বিনোদন প্রতিবেদক: গত ১৫ ফেব্রুয়ারি থেকে কলকাতায় চারদিনব্যাপী চলছিল ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। এ আয়োজনটি দ্বিতীয়বারের মতো হয় নন্দন-২ মিলনায়তনে। এটি উদ্বোধন করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন ছিলো এ উৎসবের আয়োজক। সহযোগিতা করেছে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়।

এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে ছিলেন ফেরদৌস, রিয়াজ, অপু বিশ্বাস, তারিন ও জ্যোতিকা জ্যোতি।

রোববার সেখানে একসাথে এই তারকারা কলকাতার নন্দন-২ প্রেক্ষাগৃহে বিকেল ৪টায় উপস্থিত হয়ে চলচ্চিত্র দেখেন। সেখানে প্রদর্শন হয় বিশ্বাস পরিচালিত শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি দর্শক সারিতে বসে উপভোগ করেন তারা। পরে তাদের হাতে উৎসবের স্মারক তুলে দেয়া হয়। স্মারক তুলে দেন কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে নিযুক্ত প্রথম সচিব (প্রেস) মোফাখখারুল ইকবাল।

এর আগে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয় প্রামাণ্যচিত্র ‘আমাদের বঙ্গবন্ধু’ প্রদর্শনের মধ্য দিয়ে। দ্বিতীয়বারের এই আয়োজনে বাংলাদেশের মোট ২৩টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। নন্দনের দুটি প্রেক্ষাগৃহ এবং নজরুল তীর্থর একটি প্রেক্ষাগৃহে উৎসবের ছবিগুলো প্রদর্শিত হয়।

আজ শেষ হচ্ছে উৎসব। এবারের বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘পুত্র’, ‘আমাদের বঙ্গবন্ধু’, ‘পোস্টমাস্টার ৭১’, ‘স্বপ্নজাল’, ‘দহন’, ‘রাজনীতি’, ‘হেডমাস্টার’, ‘জীবনঢুলি’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘নুর মিয়া ও তার বিউটি ড্রাইভার’, ‘গহীন বালুচর’, ‘আলফা’, ‘জান্নাত’, ‘জন্মভ‚মি’, ‘রাজপুত্র’, ‘পাঠশালা’, ‘সনাতন গল্প’, ‘মহুয়া সুন্দরী’, ‘জাগে প্রাণ পতাকায় জাতীয় সংগীতে’, ‘খাঁচা’, ‘গেরিলা’ ও ‘চিত্রা নদীর পাড়ে’ ছবিগুলো।

  • সর্বশেষ