শিরোনাম
◈ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কতটা খোলা? ◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৩ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টিতে ফুল ফসলের ব্যাপক ক্ষতি

হিমাদ্রি শেখর রায় : বসন্তের এই সময়ে ফল-ফলাদির ফুল ছাড়াও আলু, গম, ভুট্টা, সরিষাসহ বিভিন্ন রকম ফসল মাঠে রয়েছে। কিন্তু রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন্ স্থানে হঠাৎ করে লঘুচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি এবং শিলা বৃষ্টির কারণে আম ও লিচুর মুকুলে ব্যাপক ক্ষতি হয়েছে। সরিষা, আলু, টমেটো, গম ও ভুট্টাসহ যেসকল ফসল মাঠে এখনো আছে সেগুলোর ক্ষতির আশঙ্কা রয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার সরকার বলেন, বৃষ্টি এবং শিলা বৃষ্টির কারণে আম ও লিচুর মুকুলে ছত্রাকের আক্রমণ হতে পারে। এজন্য আম ও লিচু গাছের মুকুলের বাড়তি যত্ন নিতে হবে। বৃষ্টি শেষে সূর্যের আলো দেখা গেলে আম ও লিচু গাছের মুকুলে প্রতিষেধক ছিটাতে হবে।

তিনি আরও বলেন, আলু, টমেটো, গম ও ভুট্টা, সরিষাসহ বিভিন্ন রকম শস্যের বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে। সহকারী পরিচালক সাজ্জাদুজামান পলাশ বলেন, শিলা বৃষ্টির কারণে গমের গাছ ভেঙ্গে যাবার আশঙ্কা রয়েছে। এছাড়াও গমে ‘ব্লাক পয়েন্ট’ নামক রোগ দেখা যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত থেকেই দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। রোববার সকালে ঢাকায় কালো মেঘ করে বজ্রসহ শিলা বৃষ্টি হয়।

এর আগে ১৬ ফেব্রুয়ারি আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

  • সর্বশেষ