শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৪ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে প্রায় তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হচ্ছে। শনিবার সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এ ক্যাম্পইনের উদ্ধোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, ডা. মো. নিজাম উদ্দিনসহ হাসপাতালে কর্মরত বিভিন্ন বিভাগের চিকিৎসারা।

উদ্বোধনী সভায় জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ বলেন, ৬-১১ মাস বয়সী ৩১ হাজারের বেশি শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৬৬ হাজারের বেশি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ভিটামিন ‘এ’ খাওয়ালে রাতকানা রোগ থেকে শিশুদের মুক্তির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মৃত্যুহর হ্রাস, স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত এবং ডায়রিয়ার ব্যপ্তিকাল ও হামের জটিলতা কমায়।

সিভিল কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার মুহাম্মদ আরিফুর রহমান জানান, ৬-১১ মাস বয়সী ৩১ হাজার ৬৩৮জন এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জনসহ প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হচ্ছে। জেলার ১ হাজার ৫১০টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করা হয়েছে। এর মধ্যে স্থায়ী, অস্থায়ী, ভ্রাম্যমাণ ও অতিরিক্ত কেন্দ্র রয়েছে। লক্ষ্মীপুর সদরে ৫০৮টি কেন্দ্রে ১ লাখ ৯ হাজার, রায়পুরে ২৬৮টি কেন্দ্রে ৪০ হাজার ৪১৮, রামগঞ্জে ২৬৮টি কেন্দ্রে ৫২ হাজার ৭৭৫, রামগতিতে ১৯৬টি কেন্দ্রে ৪০ হাজার, কমলনগরে ২২০টি কেন্দ্রে ৩৫ হাজার ৭২৩ এবং লক্ষ্মীপুর পৌরসভায় ৫০টি কেন্দ্রে ২০ হাজার ৪১৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম সারির ১৮৫ জন সুপার ভাইজারের তত্তা¡বধানে জেলাজুড়ে ৩ হাজার ২০ জন কর্মী কাজ করবেন। এর মধ্যে স্বাস্থ্য সহকারী, এফডব্লিউএ, সিএইচসিপি ও স্বেচ্ছাসেবক কর্মীরা এ সেবায় নিয়োজিত রয়েছেন।

  • সর্বশেষ