শিরোনাম
◈ চীনে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১৮ শতাংশ ◈ বিশ্বকা‌পে ফ্রান্সের বিরু‌দ্ধে ইতিহাস গড়তে চায় মরক্কো ◈ টানা ভারী বর্ষণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বস, একই পরিবারের তিনজন সহ সাতজনের মৃত্যু ◈ ওয়ানডে সিরিজের প্রথম ম‌্যা‌চে আজ বাংলা‌দেশ-জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি  ◈ ‘ট্রাফিক পুলিশকে ফোন বা অনুরোধ নয়, মন্ত্রীদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’ ◈ বাংলাদেশ সীমান্তে ৩ থানা ও ৩ আউটপোস্ট গড়তে চায় ভারতের পুলিশ ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কের আসল পরীক্ষা বাণিজ্য পুনর্গঠন: চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন ◈ পেনাল্টি মিসের মাশুল, হলান্ডের জোড়া গোলে বিদায় ব্রাজিলের ◈ ১২ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি ◈ বিশ্বকা‌পে চমক দেখা‌নো কেপ ভার্দের ফুটবলাররা দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৫ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহের গৌরীপুরে এক সৌদি নাগরিকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা গ্রামের আবু সাইদ সানির বাড়ি থেকে  আবু নাছের আল দুসারি (৪৫) নামে এক সৌদি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ওই সৌদি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়।

সানির ভাষ্যমতে, অতিরিক্ত মদ্যপানে সৌদি নাগরিকের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডৌহাখলা গ্রাামের করম আলীর পুত্র আবু সাঈদ সানির সঙ্গে প্রায় ২০ বছর আগে আবু নাছের আল দুসারির ঢাকায় পরিচয় হয়।ওই পরিচয়ের সূত্র ধরেই আবু নাছের আল দুসারি অবকাশ যাপনের জন্য গৌরীপুরে বসবাস শুরু করেন।

হলি আর্টিজেনে হামলার ঘটনায় সারাদেশে বিদেশিদের ওপর নানা বিধিনিষেধ আরোপ হলে তিনি সে সময় চলে যান।তবে প্রায়ই বাংলাদেশে আসতেন। গত বছরের ৯ ডিসেম্বর সানির বাড়ি ডৌহাখলা গ্রামে আসেন আবু নাসের। এরপর থেকে আবু নাছের আর সানি এক সঙ্গেই থাকতেন।

বৃহস্পতিবার রাতে সানির বাড়িতে আবু নাছেরর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গৌরীপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পরে রাত ১১টার পর গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইশতিয়াক মোশারফ ঘটনাস্থলে এসে আবু নাছেরর স্বাস্থ্য পরীক্ষা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে মেডিকেল অফিসার ইশতিয়াক মোশারফ বলেন, সৌদি নাগরিকের অনেক আগেই মুত্যু হয়েছে। তবে কি কারণে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্ত না করে বলা যাচ্ছেনা।

ওসি বলেন, জব্দকৃত আবু নাছেরের পাসপোর্ট সূত্রে জানা গেছে তিনি সৌদি আরবের দাম্মাম নগরীর বাসিন্দা। তার বাবার নাম ফালেহ। আমরা আবু নাছেরের মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। তবে তদন্ত শেষ না করে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়