শিরোনাম
◈ চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের শর্ত কতটা চ্যালেঞ্জের? ◈ ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সকে হাসিনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ গ্রামীণ স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ: ৪১৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার, নতুন ১৩ উপজেলায় হাসপাতাল ◈ উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সম্পর্কে যা জানা যাচ্ছে ◈ টানা বৃষ্টি ও উজানের ঢলে পাঁচ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, কয়েক জেলায় বন্যা শঙ্কা ◈ জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, চরম সতর্কতা, ফ্লাইট বাতিল ও নিরাপদে সরানো হচ্ছে মানুষ ◈ নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি ◈ একটা অভিযোগও মিথ্যা প্রমাণ হলে এই পোশাক খুলে ফেলব, থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব: ওসি মাসুদ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৪ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে মন্ত্রী জানালেন, ‘বিমান ভাড়ায় নীতিমালা নেই’

আসাদুজ্জামান সম্রাট : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী সংসদকে জানিয়েছেন, অভ্যন্তরীণ রুটে বিমানে ভাড়া নির্ধারনে কোন নীতিমালা নেই।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জনান। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরিণ ফ্লাইটে ভাড়া ও ভাড়া সংক্রান্ত আইনগত নীতিমালা নেই। এয়ারলাইন্সসম‚হ তাদের উড়োজাহাজের আধুনিকতা, সুযোগ-সুবিধা, অপারেটিংকস্ট, ওভারহেডকস্ট, ফুয়েলকস্ট, মেইনটেনেন্সকস্ট এন্ড ইস্টাবলিসমেন্টকস্ট বিবেচনা করে আইএটিএ ট্রাফিক কনফারেন্স অনুযায়ী ভাড়া নির্ধারন কওে থাকে। আইএটিএ এর এন্টি ট্রাস্ট নীতিমালা অনুযায়ী কোন এয়ারলাইন্স ভাড়া, ট্যাক্স ও যাত্রী সংখ্যা সংক্রান্ত তথ্য আদান-প্রদান করতে পাওে না। বিশ্বেও অন্যান্য দেশেও এ নিয়মে চলে। ফলে যাত্রী ভাড়া নিধারণের কোন নীতিমালা আপাতত নেই।

চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত ২০১৭-১৮ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয় ছিল ৪ হাজার ৯৩১ দশমিক ৬৪ কোটি টাকা। ব্যয় ছিল পাঁচ হাজার ১৩৩ দশমিক ১১ কোটি টাকা। গত বছর বিমানে লোকসানের পরিমাণ ২০১ দশমিক ৪৭ কোটি টাকা। পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যাপ্ত যাত্রী না থাকায় ঈশ্বরদী বিমানবন্দরে ২০১৫ সালে মে মাসের ৩০ তারিখ থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে। উক্ত বিমানবন্দরের অধিগ্রহনকৃত মোট ৪৩৬ দশমিক ৬৫ একর জমির মধ্যে ২৯০ দশমিক ৭৪ একর জমি মিলিটারী ফার্ম ব্যবহার করছে। ব্যবহৃত জমি বাংলাদেশ বেসামরিক বিমান চলরাচল কর্তৃপক্ষের অনুক’লে হস্তান্তরের পর বিমানবন্দরটি সংস্কার ও উন্নয়ন কওে পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে। জমি প্রাপ্তিসহ অন্যান্য উন্নয়ন ও সংস্কারম‚লক কাজ সম্পাদনপ‚র্বক বিমানবন্দরটি চলতি অর্থবছওে পুনরায় চালু করা সম্ভব নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়