শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৪ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজারহাটে সড়ক দুর্ঘটনায় পথচারীর নিহত

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ইজিবাইকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাজিমখান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, দুপুরে উলিপুর হতে রাজারহাট অভিমুখে একটি ইজিবাইক আসার সময় রাজারহাট-নাজিমখান সড়কের আজিজার রহমানের চাতালের পাশে পথচারী বৃদ্ধ শমছেল হক (৫৫)কে ধাক্কা দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। এ সময় এলাকাবাসীরা ছুটে এসে ইজিবাইকসহ চালককে আটক করে।

খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত বৃদ্ধ উলিপুর উপজেলার দলদলিয়া এলাকার মৃত নইমুদ্দিনের পুত্র এবং ঘাতক ইজিবাইকটি নাজিম খান এলাকার হাকিমের পুত্র বলে জানায় এলাকাবাসী ।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার জানান, বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়