শিরোনাম
◈ নির্বাচনকালীন অপরাধ দমনে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ◈ ‘মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি?’: ভোটার তালিকা ও উচ্ছেদ আতঙ্কে আসামের মুসলমানরা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১০ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনুন নিশাত বললেন, ইতোমধ্যে দেশে বিদ্যমান আইনেই নদী দখলকারী চিহ্নিত করা সম্ভব

আমিরুল ইসলাম : নদী দখলকারী ভোটে অযোগ্য বিবেচিত হবে এবং ব্যাংক থেকে ঋণ পাবে না বলে দেয়া হাইকোর্টের রায়ের ব্যাপারে জানতে চাইলে পানিসম্পদ ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত বলেছেন, ইতোমধ্যে দেশে বিদ্যমান আইনেই নদী দখলকারী চিহ্নিত করা সম্ভব। কিন্তু দখলকারীদের চিহ্নিত করবে কে এটা জানা দরকার।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রথম প্রশ্ন হচ্ছে এটা বাস্তবায়িত হবে কী করে সেটা দেখতে হবে। যারা নদী দখল করেছে তাদেরকে কী করে চিহ্নিত করা হবে? এটার জন্য অনেক সময় লাগবে। এটার জন্য নদী রক্ষা কমিশনকে কাজ করতে হবে। এটার জন্য নতুন আইনের প্রয়োজন নেই। ইতোমধ্যে দেশে বিদ্যমান আইনেই এটা করা সম্ভব। কিন্তু এটা কে করবে? বিড়ালের গলায় ঘণ্টা বাধবে কে? এটা দেখার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন এই জলবায়ু বিশেষজ্ঞ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়