শিরোনাম
◈ ঢাকার ১১০ কিমি নৌপথে চালু হচ্ছে বৈদ্যুতিক ওয়াটার বাস, ৪৫টি ল্যান্ডিং পয়েন্ট নির্ধারণ ◈ খুলনা-বরিশালসহ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ◈ আজ কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মেঘমুক্ত আকাশে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, পঞ্চগড়ে বাড়ছে পর্যটকের আনাগোনা ◈ রোহিঙ্গাদের ‘রাখাইনের বাঙালি’ দাবি করে মিয়ানমারের বিবৃতি কী বার্তা দিচ্ছে ◈ আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫ ◈ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে হাসনাতের ফেসবুক পোস্ট, দিলেন ৪ প্রস্তাব ◈ সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ ◈ কম দামে বেশি রফতানির মডেলে ঝুঁকি, ইউরোপে বাজার হারানোর শঙ্কা বাংলাদেশের ◈ উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালের ছাদে অসংখ্য পানি লিকেজ, নির্মাণমান নিয়ে প্রশ্ন (ভিডিও)

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৮ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিন্ন সেটে পরীক্ষা, মানিকগঞ্জে তিনজনকে অব্যাহতি

অনলাইন ডেস্ক: মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ভিন্ন সেটের মাধ্যমে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিবসহ তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তথ্য- এনটিভি

এ ঘটনায় অতিরিক্ত জেলা হাকিম (ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ শাহাদৎ খন্দকারকে আহ্বায়ক করে জেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তাকে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন কেন্দ্র সচিব মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিনা আক্তার, সহকারী কেন্দ্র সচিব এ এস এম সাইদুর রহমান ও হল সুপার আবদুর রফিক।

সূত্র জানায়, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৯ সালের সিলেবাস অনুযায়ী গত রোববার অনুষ্ঠেয় বাংলা দ্বিতীয় পত্র (আবশ্যিক) পরীক্ষা ৩ নম্বর সেটের প্রশ্নপত্রে নেওয়ার নির্দেশনা থাকলেও মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩১ পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয় ৪ নম্বর সেটে।

পরীক্ষার পর পৃথক দুই সেট প্রশ্নে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর তা প্রশাসনের নজরে আসে। জেলা প্রশাসক এস এম ফেরদৌস ঘটনা অবগত হওয়ার পর তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করে দেন।

তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা হাকিম শাহাদৎ খন্দকার বলেন, ‘তদন্ত শেষ পর্যায়ে। প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ভিন্ন সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়ায় বিষয়টিতে সংশ্লিষ্টদের দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলা ও গাফিলতি প্রকাশ পেয়েছে।’

মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, ‘ভিন্ন সেটে পরীক্ষা দেওয়া ৩৩১ শিক্ষার্থী যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য ঢাকা বোর্ডের নির্দেশে উত্তরপত্রগুলো আলাদা করে বোর্ডে পাঠানো হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ এসব শিক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে মূল্যায়ন করবে। এ ছাড়া তদন্ত প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে সেটিও বোর্ডের কাছে পাঠানো হবে। বোর্ড কর্তৃপক্ষ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়