শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৫ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মতলায় ধরনায় মমতা সুপ্রিম কোর্টে সিবিআই

মানবজমিন : মোদি সরকারের বিরুদ্ধে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনা ফেব্রুয়ারির পরও চলবে বলে ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার রাত থেকেই শুরু হয়েছে এই ধরনা। সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীদের পাশাপাশি হাজির ছিলেন রাজীব কুমারসহ পদস্থ পুলিশ কর্মকর্তারাও। তবে, সোমবার মমতার পাশে দলীয় নেতানেত্রীরা ছাড়া কোনো পুলিশ কর্মকর্তা ছিলেন না। সরকারে থাকাকালীন মমতার এই প্রথম ধরনা। বিরোধী নেত্রী থাকাকালীন তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে এমন ধরনা আন্দোলন মমতা করেছেন।

সর্বশেষ সিঙ্গুর আন্দোলনের সময়ে এই মেট্রো চ্যানেলেই ২৬ দিন অনশন করেছিলেন তিনি। এখন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে পথে বসে মমতা আবার অতীতের স্মৃতি ফিরিয়ে এনেছেন। ধর্না মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেছেন, কেন্দ্র এখানে রাষ্ট্রপতির শাসন জারি করলেও পরোয়া নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়