শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৬ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে বাংলাদেশী শ্রমিকের বস্তাবন্দী লাশ উদ্ধার

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া: মালয়েশিয়ায় একটি নির্মানাধীন ভবন থেকে মোঃ মাসুদ মিয়া (২০) নামে এক বাংলাদেশী নির্মান শ্রমিকের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। রবিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের জালান ইপুর একটি কনস্ট্রাকশন সাইড থেকে বস্তাবন্দি অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়।

নিহত মাসুদ মিয়া পাবনা জেলার আতাইকুলা থানার এমপি বাড়ি নামক এলাকার বাশি মিয়ার ছেলে। উদ্ধার হওয়া লাশের মাথায় বড় ধরনের আগাতের চিহ্ন আছে। পুলিশ বলছে বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে। নিহতের লাশ বর্তমানে কুয়ালালামপুরের জাবাতান ফরেনসিক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত মাসুদের চাচাতো ভাই মোঃ কামরুল ইসলাম জানান, আমরা দুপুরে একসাথে লাঞ্চ করার পর থেকে মাসুদের খোঁজ পাওয়া যাচ্ছিল না পরে নির্মনাধীন ভবনের মালমাল রাখার স্তুুপ থেকে বস্তার ভেতর থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ কামরুল ইসলাম আরো বলেন তার মাথার আঘাত দেখে মনে হচ্ছে ভারী কোন বস্তু দিয়ে আগাত করে হত্যা করা হয়েছে। এদিকে মাসুদের মৃত্যুর ঘটনা ছড়িয়ে ফেললে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়