শিরোনাম
◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫০ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ (রুকসুর) নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : দক্ষিণ বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র সংসদের (রুকসু) ২০১৮-১৯ এর নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১২.৩০ টায় রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলীর সভাপতিত্বে সকল ছাত্র সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় এ চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়।

মতবিনিময় সভা শেষে ছাত্র সংগঠনের সর্বসম্মতিক্রমে নির্বাচনের তারিখ আগামী ২৭ ফেব্রুয়ারী বুধবার নির্ধারণ করা হয়। সভায় নির্বাচন কমিশনার মোঃ সিরাজুল ইসলাম সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের সদস্য রিজভী জামান, শহিদুল ইসলাম বাবুসহ নির্বাচন কমিশনের অন্যন্য সদস্যবৃন্দ।

  • সর্বশেষ