শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১২ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাওয়াত খেয়ে ৩৪ জন হাসপাতালে

অনলাইন ডেস্ক : বগুড়ার কাহালু উপজেলায় কুলখানি দাওয়াত খেয়ে ৩৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খাদ্যে বিষক্রিয়া হয়ে তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে চিকিৎসকেরা ধারণা করছেন। এর মধ্যে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সে সাত জন ও নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন ডায়রিয়ার আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন।

নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসুস্থ আব্দুর রউফ, মাহাবুর রহমান, শাহ আলম জানান, গত শনিবার দুপুরে কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের চিরতা গ্রামে মরহুম আকতারুজ্জামানের কুলখানি (মজলিস) অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় তিন হাজার লোকজন কুলখানির খাওয়া-দাওয়া সেরে বাড়ি ফিরেন। বাড়িতে এসে রোববার থেকে পেটে ব্যথা, ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হতে থাকেন তারা। অবস্থা খারাপের দিকে গেলে তাদের ভর্তি করা হয় কাহালু ও নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে। রোববার ভোরে থেকে নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন ব্যক্তি ভর্তি হয়।

জামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম কামাল বলেন, ‘কুলখানি দাওয়াত খেয়ে অর্ধ শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।’

নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ জানান, দাওয়াত খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত ২৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খাদ্যে বিষক্রিয়া হয়ে তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অসুস্থদের উন্নত চিকিৎসা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’

  • সর্বশেষ