শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২০ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাডেমিক ভবনে ভোটকেন্দ্রের দাবিতে ঢাবি উপাচার্য বরাবর ছাত্রজোটের স্মারকলিপি

জোবায়ের সানি: ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে করা সহ ৫ দফা দাবিতে উপাচার্য বরাবর স্বারক লিপি পেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। রোববার দুপুরে উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামানের কাছে স্বারক লিপি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোটের নেতৃবৃন্দরা।

স্বারক লিপি দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। মিছিলটি কলাভবন প্রদক্ষিণ করে উপাচার্য ভবনে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দি। তিনি বলেন, "ডাকসু ছাত্রদের অধিকার। অনেক আন্দোলন সংগ্রামের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বচন দিয়েছে। কিন্তু হলগুলোতে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের একক আধিপত্য রয়েছে।
আমরা প্রগতিশীল ছাত্রজোটের পক্ষ থেকে উপাচার্যের বরাবর ক্ষারক লিপি পেশ করছি যাতে হলগুলোর পরিবর্তে একাডেমিক ভবনগুলোতে ভোটকেন্দ্র করা হয়।"

পাঁচ দফা দাবিতে রয়েছে হলগুলোতে ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চতকরণ, শিক্ষার্থীদের মত প্রকাশের পরিবেশ তৈরী করা, হলগুলোতে ১ম বর্ষ থেকেই বৈধ সিটের ব্যবস্থা করা ও আচরণ বিধির অগণতান্ত্রিক বিধানসমূহ বাতিল করা।

স্বারক লিপি জমা দেওয়ার সময় উপস্থিল ছিল ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সহ সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, প্রগতিশীল ছাত্রজোটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালমান সিদ্দিকী সহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়