শিরোনাম
◈ তেল রপ্তানিতে বিকল্প পথ, ৫০০ মাইল পাইপলাইন পুনর্গঠনের পরিকল্পনা ◈ ইরানে নতুন করে মার্কিন হামলা, হরমুজ প্রণালিতেও অভিযান ◈ স্বচ্ছতার বিপক্ষে নই, তবে হস্তক্ষেপ মানি না: সরকারি হস্তক্ষেপ নিয়ে মুখ খুললেন শাহজালাল দরগাহের মোতাওয়াল্লী(ভিডিও) ◈ চীনে ‘বিয়ের’ নামে বিক্রি হচ্ছেন মিয়ানমারের নারীরা, জান্তা প্রধানকে প্রশংসায় ভাসাল বেইজিং ◈ ডলার বাজারে স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য আপিল বিভাগের গুরুত্বপূর্ণ রায়, ২৫ বছরের আগে পদত্যাগে পেনশন নয় ◈ ৬ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় কমবে বর্ষণ ◈ বস্ত্র ও পোশাক খাতে নতুন প্রণোদনা, রপ্তানিতে মিলবে বাড়তি নগদ সহায়তা ◈ বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে যৌন নিপীড়ন: প্রধান আসামি র‍্যাবের জালে ◈ পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ, উন্নয়নশীল বিশ্বের জন্য নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১২ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌ বাহিনীর বাৎসরিক ফুটবল প্রতিযোগিতা; ঈসাখান চ্যাম্পিয়ন তিতুমীর রানার্সআপ

ইসমাঈল ইমু : নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা এর তত্ত¡াবধানে বানৌজা শেখ মুজিব এর ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর ‘বাৎসরিক ফুটবল প্রতিযোগিতা-২০১৮’ ঘাঁটিস্থ ফুটবল মাঠে সমাপ্ত হয়েছে। গত বুধবার সমাপনী দিনে নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা এর কমডোর এম আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় ঢাকা নৌ অঞ্চলের উচ্চ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা এবং বিপুল সংখ্যক নৌ সদস্য উপস্থিত ছিলেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

গত ২৩ জানুয়ারি থেকে শুরু হওয়া আট দিনব্যাপী এ প্রতিযোগিতায় নৌ বাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৯ টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করে। চুড়ান্ত প্রতিযোগিতায় বানৌজা শহীদ মোয়াজ্জম দল ৩-১ গোলের ব্যবধানে ঈসাখান দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বানৌজা ঈসাখান দলের এম আশিক এলাহী, এবি শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। এছাড়া অনুষ্ঠানে গত দুই বছর ২০১৬ এবং ২০১৭ সালে নৌবাহিনীর খেলাধুলায় সর্বোচ্চ ১৯১ পয়েন্ট অর্জনকারী বানৌজা ঈসাখান দলকে ‘ক্রীড়া দক্ষতা চ্যাম্পিয়ন শীল্ড’ এবং ১৪৩ পয়েন্ট অর্জনকারী বানৌজা তিতুমীর দলকে ‘ক্রীড়া দক্ষতা রানার্সআপ শীল্ড’ প্রদান করা হয়।

প্রতিযোগিতার সমাপনী দিবসে প্রধান অতিথি তার বক্তব্যে অপারেশনাল কর্মকান্ডের পাশাপাশি ক্রীড়াঙ্গনে স্বত:স্ফূর্ত অংশগ্রহণের জন্য উপস্থিত খেলোয়াড় ও আয়োজকসহ সকলের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি নতুন খেলোয়াড় তৈরী করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর সুনাম বৃদ্ধির জন্য সকলকে আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়