শিরোনাম
◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে  

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৩:৪৯ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতা-কর্মীদের আনন্দের থেকে আতঙ্ক বেশি : আজিজুল বারী হেলাল

কামরুল হাসান : ছাত্র দলের সাবেক সভাপতি ও খুলনা-৪ আসনে ধানেরশীষ প্রতীকের ঐক্যফ্রন্ট প্রার্থী আজিজুল বারী হেলাল বলেন, আমাদের নেতা-কর্মীরা অনেক আনন্দিত কারণ তারা দশ বছর পরে নির্বাচনে ভোট দিতে পারবে। পুরো নির্বাচনী এলাকা একটি নির্বাচনী উৎসবে পরিনত হয়েছিল এবং এখনো তার বেগ আছে, তারা খুবই উৎফুল্লিত, আনন্দিত। তবে আনন্দের থেকে তাদের আতঙ্কের পরিমান বেশি। আজ বুধবার ‘নিউজ টোয়েন্টিফোর’ টেলিভিশন চ্যানেলের ‘ভোটের লাইভ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারনায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাধা দিচ্ছে। তাদের ব্যানার-পোষ্টার ছিড়ে ফেলছে, নেতা-কর্মীদের মারধর করছে। নেতা-কর্মীদের বাড়ি বাড়ি যেয়ে হুমকি দিচ্ছে এবং তাদের অফিস ও নির্বাচনী ক্যাম্প ভেঙ্গে ফেলছে। রুপসা মোড়ে অনেকদিনের পুরাতন দলীয় অফিসটি সন্ত্রাসীরা দখল করে নিয়েছে। তাদর নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারনা চালাতে পারছে না, তাদের নির্বাচনী প্রচারনা আওয়ামী লীগ আটকে দেয় এবং নির্বাচনী জনসভার জন্য নির্ধারিত জায়গা আগে থেকে দখল করে নেয় আওয়ামী লীগ।

তিনি বলেন, বিএনপিন নেতা-কর্মীরা গতো দশ বছর ধরে নির্যাতিতো-নিপিরিতো তারপরেও তারা সাহস করে এগিয়ে এসেছে এবং শত বাধা-বিপত্তির মধ্যেও তারা তাদের নির্বাচনী প্রচারনা চালিয়ে জাচ্ছেন, এবং এখন পর্যন্ত নির্বাচনের মধ্যে আছেন। তিনি বলেন, একটি আনন্দমুখর নির্বাচনী পরিবেশকে গুটি কয়েক সন্ত্রাসীরা প্রশ্নবিদ্ধ করতে চায়। যতো ভয় ভীতি আসুক তারা নির্বাচনী মাঠে থাকবেন এবং নির্বাচন করবেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, আনন্দপূর্ণ এ নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের বিরুদ্ধে প্রশাসন সচেষ্ট হবে এবং অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনবেন।

  • সর্বশেষ