শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০১:৪৩ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানকে সাড়ে ৭’শ কোটি ডলার ঋণ প্রস্তাব এডিবি’র

রাশিদ রিয়াজ : আগামী ৩ বছরে পাকিস্তানকে সাড়ে ৭’শ কোটি ডলারের ঋণ প্রস্তাব দিয়েছে এশিয় উন্নয়ন ব্যাংক এডিবি। যা পাকিস্তানের বাজেটের এক তৃতীয়াংশ। এ ঋণের ৭১ শতাংশ বা ৫.৩ বিলিয়ন দেয়া হবে বাণিজ্যিক শর্তে। বাকি ২.২ বিলিয়ন ডলার দেয়া হবে রক্ষণাবেক্ষণে সুদের হার হিসেবে। তবে পাকিস্তানের পক্ষে এ ঋণ সংগ্রহ নির্ভর করবে সম্পদের প্রাপ্যতা, প্রকল্প প্রস্তুতি ও প্রকল্প বাস্তবায়নের সক্ষমতার ওপর। এডিবি বলছে পাকিস্তানের অর্থনৈতিক সংকট ভয়াবহ। এক্সপ্রেস ট্রিবিউন

এডিবি এও বলছে প্রস্তাবিত ঋণ পাকিস্তান নিলে তা দেশটির অর্থনৈতিক গতি ফিরিয়ে আনতে সহায়ক হবে। গত দুই বছর ধরে পাকিস্তান কোনো বিদেশি ঋণ না পাওয়ায় অর্থনীতি স্থবির পর্যায়ে পৌঁছেছে। প্রস্তাবিত এ ঋণের ৩০ ভাগ জালানি খাতে ব্যবহারের সুযোগ রয়েছে। তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত যে তেল-গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প রয়েছে তাতে এ ঋণ ব্যবহারের কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়