শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৪ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বিএনপির প্রার্থী ফজলুল হক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফজলুল হক মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাঁর গ্রামের বাড়ি কালীগঞ্জের বর্তুল থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার বলেন, ফজলুল হকের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় করা সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সেই পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।

মিলনের আইনজীবী পারভিন আক্তার ও স্ত্রী শম্পা হক জানান, ফজলুল হকের বিরুদ্ধে ৩৩টি ‘রাজনৈতিক’ মামলা রয়েছে। তিনি সব মামলায় জামিনে রয়েছেন। গত বুধবার তিনি সর্বশেষ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বৃহস্পতিবার বাসায় ফেরেন। তারপরও তাঁকে গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে গেছে।

শম্পা হক জানান, বৃহস্পতিবার দুপুরে খাবার সেরে মতবিনিময় সভায় যোগ দিতে প্রস্তুতি নিচ্ছিলেন ফজলুল হক। এমন সময় গোয়েন্দা পুলিশ এসে বলে ‘ওপরের নির্দেশে’ তাঁকে আটক করা হচ্ছে।

শম্পা হক বলেন, কয়েক দিন আগে তাঁদের ঢাকার বাসায়ও অভিযান চালিয়েছে পুলিশ। ফজলুল হক গ্রেপ্তার আতঙ্কে এত দিন গাজীপুরে যাননি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি নির্বাচনী কাজে গ্রামের বাড়িতে গিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়